বুধবার, আগস্ট ১২, ২০২৬

বরিশাল

‎বাটাজোড়-সরিকল খাল খননে কৃষি, মৎস্য ও পরিবেশে নতুন সম্ভাবনা; রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিচ্ছে উপজেলা প্রশাসন

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): ‎ ‎বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়–সরিকল প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। দীর্ঘদিন নাব্যতা হারিয়ে সংকুচিত হয়ে পড়া খালটি পুনঃখননের ফলে কৃষি, সেচব্যবস্থা, মৎস্যসম্পদ, পানি নিষ্কাশন এবং পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা দেখছেন স্থানীয়রা। কৃষকদের ভাষ্য, খালটি পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট অনেকটাই দূর হয়েছে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার …

আরো পড়ুন

হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনা থেকে হত্যাচেষ্টা মামলা

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া নালিশী মামলায় হতাশায় মামলার ভুক্তভোগীরা। মামলার বাদী মো. আমির হোসেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বরিশালে একটি নালিশী মামলা দায়ের করেন। অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর ও গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে। আদালত মামলা তদন্তের জন্য হিজলা …

আরো পড়ুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত প্রতিমন্ত্রীর

মো. ফরিদ আহমেদ,  নেছারাবাদ সংবাদদাতা : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। বৃহস্পতিবার (৩০ জুলাই) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। এ সময় উভয়ে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন …

আরো পড়ুন

চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ

নিজেস্ব প্রতিনিধিঃ  দৈনিক বণিক বার্তা-এর বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসাইন ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচারের পর রাজধানীর ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে এম. মিরাজ হোসাইনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন এবং তাঁর …

আরো পড়ুন

গৌরনদীতে ‘বন্ধু মহল’-এর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সোলায়মান তুহিন, ​গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ এলাকায় মাদক মুক্ত সমাজ গঠনে তরুণ ও সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে মাদক বিরোধী আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’-এর আয়োজনে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩:৩০ মিনিটে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। ​বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত …

আরো পড়ুন

 গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী 

ববি প্রতিনিধি    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘International Congress of Mathematicians (ICM)-2026’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। জুলাই ২৩  থেকে ৩০ পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন।   ‘ICM 2026’-এ বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। এ সম্মেলনে ৩ হাজার ৭৪২ জন …

আরো পড়ুন

বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি !

স্টাফ রিপোর্টার: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি (গোপেরহাট) এলাকায় সরকারি খাল ও চরের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বরিশাল সদর উপজেলা বিএনপির নেতা মাহবুবুল আলম বাবুল খন্দকারের ছোট ভাই এনায়েত খন্দকার এর নেতৃত্বে বেকু (খননযন্ত্র) ব্যবহার …

আরো পড়ুন

এসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল করায় ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি , ফেসবুকে সমালোচনার ঝড়

ববি শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী এসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল করায় তিনশো বার নিজের নাম লিখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনা। এর প্রতিবাদ জানিয়ে ঐ শিক্ষার্থী নিজের ফেসবুক ওয়ালে বিষয়টি নিয়ে পোস্ট করেন। এর পরেই বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম …

আরো পড়ুন

গৌরনদীতে স্থানীয়দের সহযোগিতায় ইয়াবাসহ অভিযুক্ত আটক

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাজিড়া এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ইয়াবাসহ এক অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ১০টার দিকে শাহাজিরা মৃধা বারির সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম স্বপন বেপারী। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরিকল …

আরো পড়ুন

কর না বাড়িয়ে ৬৪৭ কোটি টাকার অনুদাননির্ভর বাজেট বিসিসি’র

নিজস্ব প্রতিবেদক : কর না বাড়িয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বিশাল অঙ্কের এই বাজেটে নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক-ড্রেন, আলোকায়ন, পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বড় অঙ্কের ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে। তবে বাজেটের আয়-ব্যয়ের ছক বিশ্লেষণ করলে দেখা যায়, নিজস্ব রাজস্ব …

আরো পড়ুন