শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বরিশাল

শ্রেণিকক্ষের সংকট কমাতে তিন প্রতিষ্ঠানে নতুন ভবন, সংস্কার হচ্ছে চার স্কুল

ফাহিম ফিরোজ : বরিশাল মহানগরী ও সদর উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং চারটি বিদ্যালয়ের ভবন মেরামত ও সংস্কার করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সুবিধা বাড়ানো, শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা বিস্তারে এ …

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশন পরিদর্শনে সেলিমা রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় তিনি বিসিসি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বরিশাল মহানগর বিএনপির …

আরো পড়ুন

আমতলীতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মো. জুলফিকার আলী হায়দার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পূজার প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও উদ্বেগের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে …

আরো পড়ুন

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল সরকারি বিদ্যালয় উচ্চ …

আরো পড়ুন

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

ফজলে রাব্বি, বরিশাল : বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কলেজের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন …

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মঠবাড়িয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ষান্মাসিক সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘এনগেজ’ (ENGAGE) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটজ বাংলাদেশ। সভায় জলবায়ু পরিবর্তনের …

আরো পড়ুন

উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু

উজিরপুর প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায়  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পলাশ কুণ্ডু। দুর্গোৎসব উপলক্ষে তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক …

আরো পড়ুন

বরিশালে খবরের কাগজ বন্ধুজনের ২১ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন বরিশাল অক্সফোর্ড মিশন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপালী বাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান মিলন। গতকাল সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরের নতুন বাজার এলাকার বনলতা পাঠচক্র মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। …

আরো পড়ুন

বরিশালে বিশ্ব মান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ  ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব মান দিবস উদ্ধসঢ়;‌যাপন করা হয়। দিবসটি উপলক্ষে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানির সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বরিশালের আয়োজনে বুধবার সকালে নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে এ উপলক্ষে …

আরো পড়ুন

বরিশালে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, ১ মাসে ৪ খুন ও ১২ ধর্ষণসহ ৪৭১ অপরাধ

ফাহিম ফিরোজ : বরিশাল মহানগরী ও জেলায় এক মাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত অপরাধ ২১৪টি। একই সময়ে চারটি খুন ও ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইন বাস্তবায়নে বরিশাল জেলায় সেপ্টেম্বর মাসে ৯৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব আদালতে ১৭৮টি মামলায় ৮ লাখ ৭৪ হাজার ১৭০ টাকা জরিমানা আদায় এবং ৯৫ জনকে …

আরো পড়ুন