মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্য বন্দর দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। যেটি একসময় জেলে, হকার ও পাইকারদের হাকডাকে সরব থাকতো এটি এখন যেন নীরবতায় আচ্ছন্ন। জ্বালানি সংকট, সমুদ্রে মাছের স্বল্পতা এবং সামনে ৫৮ দিনের নিষেধাজ্ঞা এই তিন চাপে দিশেহারা হয়ে পড়েছে এখানকার হাজারো জেলে ও মাঝি। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বন্দরের ঘাটে সারি সারি ট্রলার দাঁড়িয়ে থাকলেও …
আরো পড়ুনপটুয়াখালী
কলাপাড়ায় ৩০ লাখ টাকার নিয়োগ বানিজ্য গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ প্রস্তাবিত জেলা কলাপাড়ায় শূন্য পদে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে একটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি অতি গোপনে গঠন করার অভিযোগ উঠেছে। ডালবুগঞ্জ নুরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নীতিমালা অনুসরণ না করেই এই কমিটি গঠন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন কি ওই মাদরাসার তিনটি শূন্য পদে নিয়োগ দিতে ৩০ লাখ টাকা গ্রহণ করে তা বৈধ করতেই ব্যাপক …
আরো পড়ুনএকটি কৃত্রিম পায়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিবন্ধী ইসমাইল
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ এক পা না থাকলেও জীবনযুদ্ধে হার মানেনি ইসমাইল। ক্রাচে ভর দিয়ে হাটতে হলেও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে না নিয়ে ইজিবাইক চালিয়ে করছেন জীবনযাপন। তবে তাঁর চলাফেরা ও জীবনযাপন আরও স্বচ্ছল করে দিতে পারে একটি কৃত্রিম পা। তাই একটি পায়ের জন্য ঘুরছেন দ্বারে দ্বারে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জালাল তালুকদারের ছেলে ইসমাইল তালুকদার (২৬)। একসময় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। প্রায় সাত বছর আগে সড়কের পাশে ট্রাক সরানোর সংকেত দিতে গিয়ে ট্রাকের চাকা তাঁর ডান পায়ের ওপর উঠে যায়। গুরুতর আহত হয়ে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলতে হয়। চিকিৎসা খরচে নি:স্ব হয়ে পড়ে তার পরিবার। তিন বছর আগে স্ত্রীও বাড়ির টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তবুও মনোবল হারাননি ইসমাইল। এক পায়ে ভর দিয়েই ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে পা না থাকায় প্রতিদিনই তাঁকে চরম কষ্ট পোহাতে হচ্ছে। ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা সিফাত আকন বলেন, ইসমাইলকে দেখে আমাদের খুব খারাপ লাগে। ও ভিক্ষা না করে নিজের এক পায়ে ভর দিয়ে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে। সমাজের বিত্তবানসহ সরকারের কাছে অনুরোধ জানাই ওকে যেন একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়া হয়। অপর বাসিন্দা তোফাজ্জেল হোসেন বলেন, ইসমাইলের জীবনটা আসলেই অনেক কষ্টদায়ক। পা …
আরো পড়ুনপটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সমুদ্রগামী জেলেদের ডিজেল সরবরাহ
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর উপকূলীয় এলাকার সমুদ্রগামী জেলেদের জালানি তেল সংকট নিরসনে বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র জেলে জনগোষ্ঠীর জীবন-জীবিকার কথা বিবেচনায় রেখে জরুরিভাবে ২৭ হাজার লিটার ডিজেল অতিরিক্ত সরবরাহ করা হয়েছে। সমুদ্রে জেলেদের মাছ শিকার নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) শেষ বিকালে কলাপাড়া উপজেলার ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’ ও …
আরো পড়ুনমহিপুরে ১২ কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে পুলিশ
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি পটুয়াখালীর মহিপুর থানাধীন পুরান মহিপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে হাজিপুর টোল প্লাজার উত্তর পাশে আব্দুল সালামের চায়ের দোকানের সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রফিক হাওলাদার (৪২) ও মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), উভয়ের পিতা …
আরো পড়ুনজেলেদের চাল বিতরণে অনিয়ম: তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা ড. মাসুদ এমপির
মোঃ আল-আমিন পটুয়াখালী বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ (৪ এপ্রিল) শনিবার দুপুরে দেওয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কালাইয়া ইউনিয়নের সম্মানিত জেলে ভাইদের জন্য বরাদ্দকৃত চাল …
আরো পড়ুনকলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী।
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ প্রস্তাবিত জেলা কলাপাড়া পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালটি দখলদারদের হাত থেকে উদ্ধার করতে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো.ছলিমুল্লাহ তালুকদার তাঁর আবেদনে বলেন’ খেপুপাড়া মৌজার পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য’র জিনবুনিয়া খালটির টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী অংশে অন্ততঃ সহস্রাধিক একর আবাদী জমি রয়েছে। এর উৎপাদিত ফসলের উপর নির্ভর …
আরো পড়ুনবাউফলসহ চন্দ্রদ্বীপের মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না: মাসুদ এমপি
মোঃ আল-আমিন পটুয়াখালী বাউফল প্রতিনিধিঃ বাউফলসহ চন্দ্রদ্বীপের মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। আজ শুক্রবার দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি অনলাইনে সরাসরি যুক্ত হয়ে এ কথা বলেন। এসময় তিনি স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ড.শফিকুল ইসলাম মাসুদ …
আরো পড়ুনকুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল মাছ।
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ,কলাপাড়াঃ প্রস্তাবিত জেলা কলাপাড়ার কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়েছে ৪০ পিস সামুদ্রিক কোরাল মাছ। দীর্ঘদিন মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মাঝে এতে ফিরে এসেছে স্বস্তি। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারটির মাঝি কাদের ও তার সঙ্গীরা। পরে নিলামের মাধ্যমে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে সাড়ে তিন মণ …
আরো পড়ুনরোববার থেকে ৯টা-৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা-৩টা
অনলাইন ডেস্কঃ জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।