পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় প্রধান আসামি মো. মাকসুদ আকন (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌরসভাস্থ সমুদ্র সৈকত এলাকায় মো. মনির হাওলাদারের একটি আচারের দোকান রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে …
আরো পড়ুনপটুয়াখালী
ক্লিন ও গ্রিন বাউফল গড়ার ঘোষণা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলাকে একটি আদর্শ ‘ক্লিন ও গ্রিন’ শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো কাজই সফল হয় না। …
আরো পড়ুনদেবে গেছে সেতুর স্ল্যাব ঝুঁকি নিয়ে যান চলাচল
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী শহরের লাউকাঠি নদীর ওপর নির্মিত ‘পটুয়াখালী সেতু’র উত্তর পাশে গার্ডার বেয়ারিং প্যাড কার্যকারিতা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে সেতুর গার্ডারের উপরের স্ল্যাব দেবে গেছে। গতকাল বুধবার সকালেই স্ল্যাব দেবে যাওয়ার ঘটনা নজরে আসে। খবর পেয়ে সড়ক বিভাগের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরনো গার্ডার বেয়ারিং প্যাড অপসারণ করে সেখানে নতুন বেয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু করেন। কাজ …
আরো পড়ুনকলাপাড়ায় গরু চুরি করে জবাই দিয়ে ভাগাভাগি, ৫ জনের নামে মামলা
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চুরি করে জবাই শেষে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় মনসুর জমাদ্দার নামে একজনকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে চরমোনাই পীরের অনুসারী একই গ্রামের রফিকুল ইসলাম কলাপাড়া থানায় এই মামলাটি করেন। এ ঘটনায় বিক্রির সময় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতী নামের আরেক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও আল-আমিন, মো. …
আরো পড়ুনপটুয়াখালীতে আম উৎপাদন ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
পটুয়াখালী প্রতিনিধি: দক্ষিণের উপকূলীয় জনপদ পটুয়াখালী জেলা জুড়ে এখন বইছে আমের মুকুলের মাতাল করা ঘ্রাণ। শীতের শেষে বসন্তের আগমনে জেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি আমগাছেই এসেছে মুকুল। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের বাড়তি পরিচর্যায় চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি বিভাগ সংশ্লিষ্টরা। পটুয়াখালী জেলা সদর, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, দুমকি ও মির্জাগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় …
আরো পড়ুনপটুয়াখালী থেকে বিক্রি হবে ২০০ কোটি টাকার তরমুজ
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলায় এখন তরমুজের মাঠে চলছে ব্যস্ত কর্মযজ্ঞ। জেলার প্রায় সব উপজেলাজুড়ে বিস্তীর্ণ মাঠে দেখা মিলছে আগাম জাতের বিভিন্ন আকৃতির তরমুজের। বিভিন্ন ক্ষেতে পরিপক্ব তরমুজ, আবার কোথাও ফল ধরা শুরু করেছে। কোথাও আবার চারাগাছ থেকে ফুটছে হলুদ ফুল। প্রতি মৌসুমের মতো এবারও তরমুজ চাষে নতুন স্বপ্ন বুনছেন এ জেলার চাষিরা। পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে …
আরো পড়ুনমহিপুরে মানবিক সমাজ সেবা সংগঠনের ইফতার সামগ্রী পেল ৫০ হতদরিদ্র পরিবার
মাহতাব হাওলাদার, মহিপুর পটুয়াখালীর মহিপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সমাজ সেবা সংগঠন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল—খেজুর, ভূষি, তোকমা, চিড়া, মুড়ি, ট্যাং, বুট ও চিনি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুরো …
আরো পড়ুনবাউফলে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ডোবা থেকে শাকিল মৃধা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারের পূর্ব পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিল মৃধা ওই ইউনিয়নের হাজী হাতেম আলী মৃধা বাড়ির মৃত সোবাহান মৃধার ছোট ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, …
আরো পড়ুন১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে- ডা. শফিকুর রহমান
মোঃ আল-আমিন, বাউফল : পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। চারপাশের রাস্তা-ঘাট ও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনতার ঢলে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, মজলুম জননেতা ডা. শফিকুর রহমান বলেন, “গত বছরগুলোতে রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী আমাদেরকে বারবার দুর্নীতি, চাঁদাবাজি, দলীয় বাণিজ্য ও বিচারহীনতা উপহার দিয়েছে। আমরা …
আরো পড়ুনবাউফলে আমীরে জামায়াতের জনসভা হবে গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ সমাবেশ : ড. মাসুদ
আল আমিন, বাউফল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক)-এর সমর্থনে আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ডা. …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।