শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

পরিচ্ছন্নতা অভিযানে বদলে যাচ্ছে কুয়াকাটার সড়কপথ

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : পর্যটন নগরী কুয়াকাটাকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটকবান্ধব করে তুলতে পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুয়াকাটা হাইওয়ে সড়কের হোটেল ডলফিন থেকে আনন্দ বাড়ি গেস্ট হাউস পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়। প্রতিনিয়তই চলছে এই পরিছন্নতা অভিযান।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেকের নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের দুই পাশের আগাছা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং সড়কের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করা হয়। পৌরসভা সূত্রে জানা যায়, পর্যটন নগরী কুয়াকাটার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশেষ করে পর্যটকদের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটনকেন্দ্রগুলোর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেকের নির্দেশনায় পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, “পর্যটন নগরী কুয়াকাটাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটকবান্ধব রাখতে আমাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু পৌরসভার একার পক্ষে পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তোলা সম্ভব নয়।

এজন্য স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদেরও সচেতনভাবে সহযোগিতা করতে হবে।” তিনি আরও বলেন, “কুয়াকাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, পর্যটন স্পট ও ওয়ার্ডগুলো পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করা হবে। পরিবেশ সুন্দর রাখতে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *