বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ভোলা

২৪-এর গণঅভ্যুত্থানে ঢাকায় একদিনেই নিহত হয় ভোলার ১৩ জন

ভোলা প্রতিনিধি : ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকায় সংঘর্ষে ভোলার ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ১২ জন গুলিবিদ্ধ এবং একজন পদদলিত হয়ে মারা যান। এদিকে, দুই বছর পরও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনেরা। ভোলার সাবেক জেলা প্রশাসক, সাবেক পুলিশ সুপার, বর্তমান সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, …

আরো পড়ুন

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে মাহামুদুল হাসানের যোগদান

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী প্রাইভেট বিশ্ববিশ্বিদ্যালয় সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন ভোলার বোরহানউদ্দীন উপজেলার মির্জাকালু সিনিয়র ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র মো. মাহামুদুল হাসান। (রোববার ১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। যোগদানের পর বিভাগের শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। …

আরো পড়ুন

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি-নিয়াজ মাহমুদ, সম্পাদক-কামাল গোলদার

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর ও জনাকীর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পুন:রায় জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।আজকালের মধ্যে পুর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক তিন …

আরো পড়ুন

এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবলু মাঝির দোকান থেকে মানিক হাওলাদারের দোকান পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের মাত্র এক মাসের মধ্যেই ধসে পড়েছে। প্রায় ১ কোটি ২০ লাখ ১১ হাজার ৫৯১ টাকা ব্যয়ে নির্মিত সড়কের একাংশ সামান্য বৃষ্টিতেই ভেঙে যাওয়ায় নির্মাণকাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, …

আরো পড়ুন

ক্ষমতার আলোয় নয়, ত্যাগের ইতিহাসেই রাজনীতির মর্যাদা—আনোয়ার ভূইয়া, মিলন, মতিন ও আমির বেপারীকে ঘিরে নতুন করে ভাবনার সময়

রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন একটি রাজনৈতিক দলের প্রকৃত পরিচয় শুধু ক্ষমতায় থাকা বা বড় বড় কর্মসূচি আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দলটি কতটা আন্তরিকভাবে তার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে, তাদের পাশে দাঁড়ায় এবং তাদের অবদানকে সম্মান জানায়—সেই মানদণ্ডেই একটি সংগঠনের রাজনৈতিক ও নৈতিক অবস্থান নির্ধারিত হয়। অথচ বাস্তবতা হলো, রাজনীতির কঠিন সময়ে যাদের কাঁধে ভর করে একটি সংগঠন টিকে থাকে, ক্ষমতার …

আরো পড়ুন

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা (ভোলা) প্রতিনিধি:   ভোলার মনপুরা উপজেলার পল্লী জীবিকায়ন প্রকল্পের (বিআরডিবি) উপজেলা কর্মকর্তা মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মোট ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৭২৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পর বিভাগীয় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে ভোলা জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।   জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন …

আরো পড়ুন

তজুমদ্দিনে চাঁদা না পেয়ে পঞ্চাশোর্ধ নারী-পুরুষকে নির্যাতনের পর প্রকাশ্যে জুতার মালা পড়িয়ে হেনস্তা।। থানায় মামলা।।

বিশেষ প্রতিবেদক  ॥ ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এক নারী ও এক পুরুষকে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর জুতার মালা দিয়ে প্রকাশ্যে হেনস্তা করা হয়। সোমবার দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ এখন পর্যন্ত ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। থানা ও এজহার সুত্রে জানা যায়, এক সময়ের মেঘনার …

আরো পড়ুন

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদ করণে সভা

চরফ্যাশন প্রতিনিধি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) প্রদানের লক্ষ্যে জেলে পরিবারের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’র সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার মো. এমাদুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত …

আরো পড়ুন

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা  “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘লালমোহন উপজেলা প্রশাসন’এবং ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’-এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে …

আরো পড়ুন

ভোলায় স্বামীর সঙ্গে অভিমানের জেরে গৃহবধূর মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ।

মুঃ মাকসুদুর রহমান, জেলা প্রতিনিধি ভোলা  ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সামিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া বেগম ওই এলাকার …

আরো পড়ুন