শনিবার, জুন ১৩, ২০২৬

ভোলা

চরফ্যাশনে প্যানেল চেয়ারম্যানকে মারধর করলো বিএনপি নেতা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। এ হামলায় প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজী গুরুতর আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার ৯ নং চর মানিকা ইউনিয়ন পরিষদে মারধরের ঘটনা ঘটে। …

আরো পড়ুন

ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি অনু ও সম্পাদক লিটন

ভোলা প্রতিনিধি : ‎ভোলা প্রেসক্লাবের সভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু ২০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সমকাল ও সময় টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি নাছির উদ্দীন লিটন (নাছির লিটন) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ‎ ‎আজ (১১ এপ্রিল) ভোলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬-এ ভোটারদের সরাসরি ভোটে তারা এ সাফল্য অর্জন করেন। ‎সহসভাপতি নির্বাচিত হন মো. সুলাইমান …

আরো পড়ুন

চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ

চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিখোঁজ আলমগীর শরিয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবদুর রহমান খাঁর ছেলে। তিনি গত বছরের ডিসেম্বর মাসে শরিয়তপুরের আব্বাস ও হযরত আলীর …

আরো পড়ুন

বোরহানউদ্দিনে বলাৎকারের অভিযোগে মামলা:অভিযুক্ত যুবক গ্রেফতার 

রিয়াজ ফরাজী, ‎বোরহানউদ্দিনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কিশোরকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ‎ ‎এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সবুজ তার ছেলে মোঃ নিয়াদ (১৪)-এর ওপর সংঘটিত এ ঘটনার অভিযোগ এনে একই এলাকার …

আরো পড়ুন

ভোলার বাস নিয়ন্ত্রণ হারিয়ে  খালে পড়ে আহত প্রায় ১২

ভোলা প্রতিনিধিঃ ‎ ‎ভোলায় একটি যাত্রীবাহী বাস সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এ ঘটনায় বাসের যাত্রী ও চালকসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলার বোরহানউদ্দিন কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা …

আরো পড়ুন

পর্যটকদের নজর কেড়েছে খেজুর গাছিয়া সি-বিচ

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন ভোলাঃ দ্বীপের রাণী ভোলার চরফ্যাশন উপজেলা ভ্রমণ পিয়াসীদের কাছে পর্যটনকেন্দ্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত। উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকরি, তারুয়া সমুদ্র সৈকত, বেতুয়া প্রশান্তি পার্ক, এশিয়া মহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ও চরফ্যাশন শিশু বিনোদনকেন্দ্রগুলো পর্যটনকেন্দ্র হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুমুল জনপ্রিয়। এসব কেন্দ্রগুলোতে উৎসব পুজা-পার্বণ ছাড়াও প্রতিনিয়ত পর্যটকদের সরব উপস্থিতি লেগেই থাকে। সম্প্রতিকালে পর্যটকদের নিকট উপজেলার …

আরো পড়ুন

লালমোহন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টিআর কাবিখার তথ্য নিয়ে লুকোচুরি

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দারের বিরুদ্ধে টিআর কাবিখার প্রকল্প নিজেরাই বাস্তবায়নের অভিযোগসহ তথ্য লুকানোর অভিযোগ উঠেছে| বাস্তবায়নাধীন টিআর, কাবিখার প্রকল্প ওয়েবসাইটে দেওয়ার কথা বললেও তিনি ওয়েবসাইটে তথ্য প্রকাশ করেননি| অভিযোগ উঠেছে, লালমোহন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তারকাচারী মসজিদের উন্নয়নে জন্য ২লাখ টাকা বরাদ্দ হয়| কিন্তু মসজিদের কোন মুসল্লী ওই বরাদ্দের তথ্য জানেননা| টাকা মসজিদের একাউন্টেও …

আরো পড়ুন

লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলি ম্যাগাজিন সুসাহিত্যক মেজর হাফিজ সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ “পাঠক যারা লেখক তারা” এ শ্লোগানের ধারক বাহক বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি # সুসাহিত্যিক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা এবং ম্যাগাজিনটির দক্ষ সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দিন কে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করেছে লালমোহনের সাংবাদিক সমাজ । লালমোহন প্রেসক্লাবে, পবিত্র ঈদুল ফেতরের দ্বিতীয় দিন ২২ মার্চ ২০২৬ সন্ধ্যায় মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও …

আরো পড়ুন

লালমোহনে চাঁদা না পেয়ে বসতঘরে হামলা, একই পরিবারের নারীসহ আহত-৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে দাবিকৃত চাঁদা না দেওয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজারিয়া বাজার সংলগ্ন সৈনিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মো. ইব্রাহিম মিয়া, বিবি হাছিনা, মো. শান্ত, মো. ইমন ও বিবি …

আরো পড়ুন

দৌলতখানে ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত ২ শ্রমিক গ্রেফতার

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান (ভোলা) ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী ওই শিশুটি গুরুতর শারীরিক ও মানসিক ট্রমা নিয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ​এর আগে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের …

আরো পড়ুন