বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

পিরোজপুর

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন ) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম  জগন্নাথকাঠি গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুল গনি মিয়ার মেজো ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা …

আরো পড়ুন

মঠবাড়িয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু

জাকির হোসেন : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে সোহরাব জমাদ্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব জমাদ্দার সোনাখালী গ্রামের মৃত হাসেম জমাদ্দারের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাঠ থেকে গরু আনতে গেলে …

আরো পড়ুন

পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে মারধরের অভিযোগ

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) রনজিৎ হালদারের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সন্ধ্যায় স্বামীর মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করেছেন স্ত্রী পপি রানী মিস্ত্রী। নির্যাতিতা পপি রানী মিস্ত্রি  উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পদে কর্মরত রয়েছেন। পপি রানী মিস্ত্রীর …

আরো পড়ুন

‎পিরোজপুরে সেনা সদস্যের জমির ৫২টি গাছ কাটার অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সেনাবাহিনীর সদস্য মো. হুমায়ুন কবিরের মালিকানাধীন জমি থেকে ৫২টি মেহগনি ও চম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষ চাচাতো ভাই রফিকুল ইসলামের বিরুদ্ধে। ‎বুধবার ও বৃহস্পতিবার উপজেলার পত্তাশী ইউনিয়নের চরণী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ‎ ‎অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে মো. হুমায়ুন কবির তার চাচা আবদুস সোবাহানের …

আরো পড়ুন

পিরোজপুরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত, আহত ২

‎জাকির হোসেন : ‎পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাশী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন ইজিবাইক ড্রাইভার সোহেল, নিহত মারিয়া আক্তারের মা আলেয়া বেগম। ‎বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হলে …

আরো পড়ুন

ভাণ্ডারিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয় …

আরো পড়ুন

পিরোজপুরে বিএনপির দুই নেতার ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগ নেতা আটক

জাকির হোসেন : পিরোজপুরে জেলা যুবদলের এক নেতাসহ বিএনপির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত দুজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২ জুন) রাত …

আরো পড়ুন

নেছারাবাদে জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা  

ফরিদ আহমেদ, নেছারাবাদ : নেছারাবাদ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিকগুলো বর্তমানে নানা সংকটে ধুঁকছে। জরাজীর্ণ ভবন, চাহিদার তুলনায় ওষুধের অপ্রতুল সরবরাহ, স্বাস্থ্যসম্মত টয়লেট ও সুপেয় পানির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে পল্লি অঞ্চলের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে। …

আরো পড়ুন

নেছারাবাদে খালে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে পড়ে রাইসা আক্তার নামে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাইসা একই ইউনিয়নের ডুবি গ্রামের মো. আব্দুল কাইয়ুমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা মা রুমানা বেগম বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরে শারীরিক ক্লান্তিতে ঘুমিয়ে …

আরো পড়ুন

পিরোজপুরে কালী মন্দিরে ভাঙচুর, চুরি: জামায়াতের উদ্বেগ প্রকাশ

জাকির হোসেন : পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা এবং মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত ঠাকুর পঙ্কজ কাওয়ারী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্মশান প্রাঙ্গণের কালী মন্দিরে থাকা শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়। এছাড়া মন্দিরের কাপড়চোপড় পুড়িয়ে …

আরো পড়ুন