সোমবার, মে ৪, ২০২৬

চরফ্যাশনে ৬ ফার্মেসিকে ৩৯ হাজার টাকা জরিমানা

‎‎চরফ্যাশন প্রতিনিধি
‎স্যাম্পল ওষুধ বিক্রি, সঠিক লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোলার চরফ্যাশনে ৬টি ফার্মেসিকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ‎বুধবার দুপুর ১২ টার দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভোলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন সদর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী রুমা ড্রাগ হাউজকে ১০ হাজার, জহির মেডিকেলকে ১০ হাজার, আনোয়ার মেডিকেলকে ৫ হাজার, আমবিয়া ড্রাগ হাউজকে ৫ হাজার, সোলেমান মেডিকেলকে ৫ হাজার, হাজী ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা সহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ওষুধের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা জনগণের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সাবেক আ’লীগ চেয়ারম্যানকে ‘শেল্টার’ দেয়া নিয়ে দ্বন্দ্ব: বিএনপি নেতা বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে রাজনৈতিক অস্থিরতা ও কোন্দল চরম আকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *