বুধবার, মার্চ ২৫, ২০২৬

বামনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, ৬৩ যানবাহনে তল্লাশি

বামনা প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলায় জননিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনী ও বামনা থানা ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বামনা উপজেলার চালিতাবুনিয়া বাটারমোড় এলাকায় এ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে বাস, ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলসহ মোট ৬৩টি যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বামনা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল বাসেত পাঠান টুটুল (এক্স), বিএন (পি নং-৩৮১১)। তার নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন এবং পাথরঘাটা ট্রাফিক পুলিশের ৪ সদস্য অভিযানে অংশ নেন। চেকপোস্ট চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ইউনিয়ন পর্যায় চিহ্নিত দুর্যোগ ঝুকি প্রশমনে কর্ম পরিকল্পনা যাচাই করণ কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইংরেজী ০৯.০৩.২০২৬ তারিখ সোমবার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *