শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ জনতার হাতে আটক মাদক ব্যবসায়ী পীযুষ

আগৈলঝাড়া প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় জনতার হাতে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবাসহ আটক হয়েছে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষ। পরে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জনতার হাতে আটক মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষের বাড়ি বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। সে এর আগেও কয়েকবার পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলো। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার থেকে ৪শত পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে একটি মটরসাইকেলসহ আটক করে স্থানীয় মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ প্রমুখ। পরে তাকে মারধর করে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে চারশত পিচ ইয়াবা ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে মুড়ি ভাজায় তিন শতাধিক পরিবারের নারীদের কর্মসংস্থান

ঝালকাঠি প্রতিনিধি:  পবিত্র রমজানে ইফতারিতে মুড়ি একটি অপরিহার্য উপাদান। যত ধরনের ইফতারী পণ্য থাকুক, মুড়ির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *