রবিবার, অক্টোবর ৪, ২০২৬
Oplus_16908288

নলছিটিতে ১ হাজার ৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমানা

এনামুল হক শিকদার, নলছিটি : ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ কেজি ঝাটকা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অবৈধভাবে ঝাটকা মাছ পরিবহন করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বাসটি থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ঝাটকা মাছ উদ্ধার করা হয়।অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজভী আহমেদ সবুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাসের চালকসহ তিনজন স্টাফকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ করা ঝাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণের স্বার্থে ঝাটকা আহরণ, বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *