সোমবার, মে ১১, ২০২৬

ঐতিহাসিক কুরআন দিবসে ভোলা সরকারি কলেজে কুরআন বিতরণ

ফারহান হাসান : ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে “উন্মুক্ত কুরআন বিতরণ” কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা সরকারি কলেজ শাখা। সোমবার (১১ মে) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মান্নান তালিব।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি মাওলানা হাসনাইন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, তরুণ সমাজের মাঝে কুরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৫ সালে ভারতের কলকাতা হাইকোর্টে পবিত্র কুরআন বাজেয়াপ্ত করার দাবিতে একটি রিট আবেদন দায়ের করা হলে তা বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এর প্রতিবাদে একই বছরের ১১ মে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সে সময় মিছিলে পুলিশ ও তৎকালীন প্রশাসনের গুলিতে কয়েকজন তৌহিদী জনতা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন শীষ মোহাম্মদ, রশিদুল হক, অষ্টম শ্রেণির ছাত্র সেলিম, সাহাবুদ্দীন, কৃষক আলতাফুর রহমান সবুর, রিকশাচালক মোক্তার হোসেন ও রেলশ্রমিক নজরুল ইসলাম।

পরবর্তীতে শহীদদের আত্মত্যাগের স্মরণে এবং পবিত্র কুরআনের মর্যাদা রক্ষার অঙ্গীকারে দিনটি “ঐতিহাসিক কুরআন দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছর দেশের বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠন এ উপলক্ষে কুরআন বিতরণ, আলোচনা সভা ও স্মরণমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।

আরো পড়ুন

বিশ্ব মা দিবস সম্মাননা পেলেন সংগ্রামী মা শিউলি পারভীন

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মা দিবস উপলক্ষে অসীম মমতা, আত্মত্যাগ ও সংগ্রামী মাতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবন্ধী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *