সোমবার, অক্টোবর ১২, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির কারাদণ্ড

বুলবুল আহমেদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারিকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (তারিখ) সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজিব।
দণ্ডপ্রাপ্তরা হলেন কানুদাসকাঠি এলাকার বাসিন্দা মো. কালাম সরদার এবং তার দুই স্ত্রী মোসা. রুপিয়া বেগম ও মোসা. শিউলি বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের বাড়ি থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুপিয়া বেগম ও শিউলি বেগমকে তিন মাস করে এবং কালাম সরদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরো পড়ুন

বরিশালে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, এক মাসে রোগী বেড়েছে ৩২ শতাংশ

ফাহিম ফিরোজ : বরিশালে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের বড় একটি অংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *