শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

মহিপুরে সেন্টমার্টিন বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।
শনিবার বিকেলে মহিপুর গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওই এলাকায় সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অটোরিকশা চালককে উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
স্থানীয়রা মহাসড়কে যানবাহন চালানোর সময় চালকদের আরও সতর্কতা অবলম্বন এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *