নিজেস্ব প্রতিবেদকঃ ১৮ আগষ্ট/২৬ইং মঙ্গলবার ভাষা সৈনিক মরহুম শেখ এ মালেক সাহেবের ২৪তম মৃত্যূবার্ষিকী। ২০০২ সালের এই দিনে তিনি নিজ পৈতৃক বাড়ি “শেখের হাট লজ” আমানতগঞ্জ, বরিশাল-এ ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি একাধারে নাট্যকর্মী, সমাজসেবক ও দক্ষ সংগঠক এবং সাংবাদিক ছিলেন। প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মিয়ার সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। এ ছাড়া বরিশালের বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ট। কর্ম জীবনে তিনি বরিশাল প্রধান ডাকঘরের প্রধান পোস্টমাস্টার (এপিএমজি) হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি একাধারে প্রেস ক্লাবের সহসভাপতি, সাপ্তাহিক খাদেম পত্রিকার সহসম্পাদক, শের-ই বাংলা স্মৃতি সংসদের সভাপতি, সাহিত্য পরিষদ, পাবলিক লাইব্রেরী, ফোকলোল, নাট্য নিকেতন, শিল্পকলা একাডেমি, মুকুল ফৌজ সহ নানা সংগঠনের সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবনে তিনি এ,কে স্কুল ও বি এম কলেজে অধ্যয়ন করেন। ১৯৪১-৪৭ ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক সম্মূখ সক্রিয় সৈনিক। তিনি ব্রিটিশের বিরুদ্বে কালো পতাকা উত্তলোনকারী। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বরিশাল জেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সমন্বয়ক ছিলেন। ১১ মার্চ ফকিরবাড়ী রোডের জনসভা থেকে আন্দোলরত অবস্থায় তিনি গ্রেফতার হন। ১৯৭১ সালে বরিশাল জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি, বি,এম কলেজের ভি,পি মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাড শেখ আবদুর রব ও ঝালকাঠি থানা আওয়ামীলীগের সভাপতি এবং ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি মরহুম এ্যাড শেখ আবদুছ শুকুর(অনারারি মেজিস্ট্রেট) তাদেরই বড় ভাই হওয়ায় পাকিস্তানী হানাদার বাহিনী তাকে অফিস থেকে গ্রেফতার করে বরিশাল ওয়াপদার টর্চার সেলে নিয়ে যায় এবং তার উপর নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায়। স্বাধীনতার পূর্ব মুহুর্ত পর্যন্ত আমানতগঞ্জ রেডক্রস এর তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি নিজ গ্রাম শেখেরহাটে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পোস্ট অফিস, লঞ্চ/ষ্টিমার ঘাট, টেলিফোন অফিস, পুলিশ ফাড়ি, স্কুল, মাদ্রাসা, মসজিদ অন্যতম। রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষে প্রাথমিক কার্যক্রম নিজ কাচারী বাড়িতে শুরু করেন। এককথায় শেখেরহাটের উন্নয়নমূলক কাজে তার সক্রিয় ভুমিকা আজো প্রবাদপ্রতিম। শেখেরহাটের আনজিৎ শাহ(রঃ) এর মাজারের আধুনিকায়নে তার ভুমিকা অনন্য। সদালাপি, সদাহাস্যোজ্জ্বল শেখ আবদুল মালেক কারো কাছে মালেক ভাই, কারো মালেক দা হিসাবে বিশেষ পরিচিত ছিলেন। আজকের এই মৃত্যুবার্ষিকীতে তার পৈতৃক বাড়ি “শেখের হাট লজ” আমানতগঞ্জ, বরিশাল ও শেখের হাটে (রাজপাশা) নিজেদের প্রতিষ্ঠিত আর,এস,এম মাদ্রাসা, মসজিদে কোরাআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর পরিবার সকল শুভাকাঙ্খী ও স্বজনদের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।