বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
oplus_0

৩১ আগস্ট সারাদেশে নজরুল বর্ষের প্রতিযোগিতার উদ্বোধন করা হবে

নিজেস্ব প্রতিবেদকঃনজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে বরিশাল বিভাগীয় প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ আগস্ট সোমবার বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

 

প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় সারাদেশে একযোগে সকল জেলা ও উপজেলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।  প্রতিযোগিতায় থাকছে- নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন (বিভিন্ন বয়সে বিভিন্ন রুপে নজরুল), অভিনয় (নজরুল রচিত গল্প/নাটক অবলম্বনে) এবং নজরুল সংগীত ভিত্তিক নৃত্য।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী হোসনেয়ারা বেগম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব ও সোহরাব হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার প্রমুখ।

 

সভায় বরিশাল বিভাগের সকল জেলা প্রশাসক, শিল্পকলা একাডেমির পরিচালক, শিক্ষা ও সংস্কৃতি সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক, নজরুল গবেষক ও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *