মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

গৌরনদীতে গোয়ালঘরে আগুন, গাভীন গরু-ছাগল ও ৩০ হাঁস পুড়ে ছাই

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস পুড়ে মারা গেছে। এ ঘটনায় প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কটকস্থল এলাকার কেরামত মাঝির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে গোয়ালঘরে আগুন দেখতে পান কেরামত মাঝির ভাইয়ের ছেলে অপু। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গোয়ালঘরে থাকা একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস পুড়ে মারা যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকাণ্ডে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাতের কারণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন

জ্বালানি তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধি অযৌক্তিক : ক্যাব 

নিজস্ব প্রতিবেদক:  জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *