বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ম্যাজিস্ট্রেট পরিচয়ে  প্রতারণা, যুবকের কারাদণ্ড 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি  এলাকার হারুন অর রশিদের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,  রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করতেন। কুয়াকাটায় এসেও একই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুকিং করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে করেছেন দুইটি বিয়ে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন,ভুয়া ম্যাজিস্ট্রেট রাসেল হাওলাদার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করে ৪৪ বিসিএস গ্যাজেট এর ২৩২ ক্রমিকের মো রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো রাসেল হাওলাদার  AI দিয়ে পরিবর্তন করেছেন।তাই দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারানুসারে তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।কেউ ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানানোর দাবি জানান তিনি।

আরো পড়ুন

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ। দখলমুক্ত জেলা পরিষদের জমি

আমতলী প্রতিনিধি: আমতলী পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের ৪৪ বছরের ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *