বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

মা ইলিশ রক্ষায় বাবুগঞ্জের তিন নদীতে যৌথ অভিযান: ৩ হাজার মিটার জাল জব্দ

আব্দুল্লাহ মামুন, বাবুগঞ্জ : মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রায় ৩৫ কিলোমিটার নদীপথে দুটি ট্রলার ও স্পিডবোট নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন খান। দুপুরের মধ্যে নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে অবৈধভাবে পেতে রাখা প্রায় ৩,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ আহরণ, কেনাবেচা, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ইউএনও আসমা উল হুসনা জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞার পুরো সময়ে নদীতে নিয়মিত এই ধরনের অভিযান ও নজরদারি বজায় থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন খান বলেন, প্রথম দিনেই আমরা তিন নদীর দীর্ঘ ৩৫ কিলোমিটার এলাকায় জোরদার অভিযান চালিয়েছি। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে প্রশাসন ও মৎস্য বিভাগের এই যৌথ তৎপরতা পুরো ২২ দিনই অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *