সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আমতলী এলজিইডর হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত উপজেলা প্রকৌশলী দপ্তর
(এলজিইডি) হিসাব শাখায় দুবৃত্ত্বরা কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। শনিবার
গভীর রাতে কোন এক সময় ওই আগুন দেয়ার ঘটনা ঘটে।
এলজিইডি সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা
ওই দপ্তরের হিসাব শাখার পিছনের কাঁচের জানালার খুলে ভিতরে থাকা চেয়ার
টেবিলের উপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুবৃত্ত্বরা। আগুনে চেয়ারে
থাকা একটি তোয়ালের আংশিক অংশ পুড়ে আগুন নিভে যায়। আর টেবিলে মোটা
গ্লাস থাকায় অন্যাত্র আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় অফিসের
নাইটগার্ড ফজলুর রহমান তখন পাশের প্রকৌশলীর রুমে ঘুমিয়ে ছিলো বলে
তিনি জানান।
রবিবার সকালে হিসাব শাখার রুম খুলে আগুন দেয়ার বিষয়টি দেখতে পায় ওই
অফিসের নাইটগার্ড ফজলুর রহমান। তখন তিনি প্রকৗশলীসহ হিসাব শাখার
দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের জানান।
পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল
থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধারও কওে তারা।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুবৃত্তরা আমার দপ্তরের হিসাব
শাখার পিছনের জানালা ভেঙে ভিতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে
আগুন নিভে যাওয়ায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমতলী থানাকে জানানো
হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে
ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে
দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এঘটনার সাথে জড়িতদেও
কাউকেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেয়ার
বিষয়টি শুনেছি। পূর্বেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের
নিরাপত্তা নিতে বলা হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। #

আরো পড়ুন

বরিশালে ৪২ জন তরুণ-তরুণীদের ‎জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ ‎বরিশালে ৪২জন তরুণ-তরুণীদের নিয়ে ‎জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *