বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

বরিশাল

বাউফলে খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদকঃ বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরের খাস জমিতে মহিষ চড়ানোর বিনিময়ে ২শ’ টাকা করে চাঁদা আদায়ের প্রতিবাদে অভিযুক্ত ছাত্রদল নেতা মাঈনউদ্দিনের গ্রেপ্তারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার  বেলা ১১টার দিকে উত্তাল তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে কয়েকশ নারী-পুরুষ বাউফল উপজেলা পরিষদের সামনে সড়কে এসে এই কর্মসূচি পালন করেন। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। …

আরো পড়ুন

জন্মনিবন্ধন সনদ আটকে পাঁচ হাজার টাকা দাবির অভিযোগ

সোলায়মান তুহিন, গৌরনদী: বরিশালের গৌরনদীতে জন্মনিবন্ধনের সনদ আটকে বিধবা নারীর কাছে পাঁচ হাজার টাকা দাবী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার বাসিন্দা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে কাসেমাবাদ বাজারের মাদরাসা রোডের …

আরো পড়ুন

বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বরিশাল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ …

আরো পড়ুন

উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! 

উজিরপুর প্রতিনিধি: উদ্বোধনের দুই মাসও পেরোয়নি, এরই মধ্যে উঠে যাচ্ছে পিচ-পাথর। কোথাও তৈরি হয়েছে গর্ত, কোথাও দেবে গেছে সড়কের প্রান্ত। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কের এমন পরিণতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের প্রশ্ন—সরকারি অর্থে নির্মিত সড়ক এত অল্প সময়েই নষ্ট হলে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে জবাবদিহি করবে কে? বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা …

আরো পড়ুন

বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আংশিক  অনুমোদন,সভাপতি  শফিকুল আলম রিপন ও সম্পাদক ছাব্বির আহমেদ সুমন

বানারীপাড়া প্রতিনিধি: ​বরিশালের বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ৩ বছর মেয়াদি ১৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।নির্বাচক পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাহ্ আলম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল আলম রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন  মোঃ ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার।আংশিক কমিটির অন্যান্য …

আরো পড়ুন

বানারীপাড়ায় প্রবাসির স্ত্রী প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে জনতার হাতে আটক

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার ফেরিঘাটের চায়ের দোকানদার ও ধারালিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছোট মেয়ে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ওই মেয়ে তার প্রেমিকা নড়াইল পৌরসভার শিপন মুন্সির ছেলে শিহাব মুন্সির সাথে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ব্রাক এনজিওর সামনে আপত্তিকর কার্যকলাপ করার কারণে স্থানীয়রা  আটক করে। শিহাব মুন্সি তার প্রেমিকার কথা …

আরো পড়ুন

বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল এবং বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সকালে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির …

আরো পড়ুন

গৌরনদীতে কলেজ কর্মচারীকে গণধোলাই, ইয়াবা উদ্ধারের দাবি

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে এক কলেজ কর্মচারীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ওই ব্যক্তি নিজের মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা। গণধোলাইয়ের শিকার …

আরো পড়ুন

বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এবার তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ২৯৩টি এবং ব্যবহারিক বিষয়ের ১০ হাজার ৭৯৩টি মিলিয়ে মোট ৬১ হাজার ৮৬টি আবেদন পড়েছে। তবে পুনঃনিরীক্ষণে কোনো ধরনের বিশেষ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। গত ১৭ আগস্ট পুনর্নিরীক্ষণ আবেদনের শেষ দিন ছিল। বরিশাল শিক্ষা বোর্ড …

আরো পড়ুন

বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ সংকট, বরিশালের বৃক্ষমেলায় বিক্রি তলানিতে

নিজস্ব প্রতিবেদক : গাছের চারা কিনতে ক্রেতা আসছেন, ঘুরছেন, ছবি তুলছেন—তবে অধিকাংশই ফিরছেন খালি হাতে। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি আর বিদ্যুৎ সংকটে বরিশালের ১৫ দিনব্যাপী জেলা বৃক্ষমেলায় এবার প্রত্যাশিত বিক্রি হচ্ছে না। এতে চরম হতাশায় পড়েছেন মেলায় অংশ নেওয়া নার্সারি মালিক ও ব্যবসায়ীরা। বুধবার (১৯ আগস্ট) বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ১৬টি স্টলের বেশিরভাগই অনেকটা ক্রেতাশূন্য। কোথাও কোথাও দর্শনার্থীদের …

আরো পড়ুন