শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বরিশাল

বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু

​শফিকুল ইসলাম, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত শ্রমিকরা হলেন—পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া ও সলিয়াবাকপুর গ্রামের আঃ মজিদ মোল্লার ছেলে মোঃ জামাল হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের …

আরো পড়ুন

অজ্ঞান পার্টির কবলে পড়া অটোচালককে নতুন জীবন দিলেন মেডিকেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: যাত্রী সেজে অটোরিকশায় উঠেছিল চক্রটি। সুযোগ বুঝে আখের রসের সঙ্গে খাইয়ে দেওয়া হয় বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য। মুহূর্তেই ঢলে পড়েন চালক। সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে অটোরিকশাটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। মৃত্যুর মুখে ঢলে পড়া সেই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পাশে ছিলেন না কোনো স্বজন। তবে অভিভাবকহীন সেই তরুণের পাশে দেবদূতের মতো দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত …

আরো পড়ুন

বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ …

আরো পড়ুন

এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

উজিরপুর প্রতিনিধি : বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেছেন পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্যর গুঠিয়াস্থ নিজ বাসভবনে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির …

আরো পড়ুন

শারদীয় দুর্গোৎসব: আজ মহানবমী

কমল সেনগুপ্ত : “এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না,আমায় বলে বলবে লোকে মন্দ,আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না”। এ যেন বাংগালী ঘরের বিবাহিত মেয়ের স্বজনের চিরায়ত আকুতি। দুর্গার আরেক নাম উমা। গানটির মূল রচয়িতা হলেন দ্বিজ রামপ্রসাদ সেন। এতে মা দুর্গার বিদায় নিয়ে রামপ্রসাদের মানসিক কষ্ট ও উমাকে শ্বশুর বাড়ীতে ফিরিয়ে না দেয়ার আকুতি প্রকাশ …

আরো পড়ুন

বাকেরগঞ্জে মহিলা দাখিল মাদ্রাসায় এমপি আবুল হোসেন খান সংবর্ধিত

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে মহিলা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে বরিশাল-৬ (লি হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরাও দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি আরও বলেন, বাকেরগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় তিনি পাশে থাকবেন। শিক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে …

আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে নবীন বরণ ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল-৩ …

আরো পড়ুন

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে তৃতীয় দিনেও সোমবার (১৯ অক্টোবর) বরিশাল নগরীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করা কিংবা ধর্মের …

আরো পড়ুন

বরিশালে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : এ দেশের একটি ক্রাইসিস কালে কালবেলা যে ভূমিকা রেখেছিল সেটা অনেক বেশি প্রসংশিত হয়েছিল। অনেকে যখন কলম ধরার সাহস করতে পারেনি তখন, অনেক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তারা কলম ধরতে সক্ষম হয়েছে। আমি মনে করি তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, এদেশের অসহায় নির্যাতিত মজলুম মানুষের তাদের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তারা অন্যন্য ভূমিকা রাখবে। …

আরো পড়ুন

শেবাচিমে রোগীর প্রেসক্রিপশন ও রিপোর্ট ছিঁড়ে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

খান আব্বাস : পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা না করানোর জেরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক নারী রোগীর প্রেসক্রিপশন ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে মেডিসিন বহির্বিভাগের চিকিৎসক ডা. রমজান আলীর বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি …

আরো পড়ুন