রবিবার, নভেম্বর ২২, ২০২৬

বরিশাল

গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাত সাতটার দিকে সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার রাত সাতটার দিকে বাটাজোর বাইচখোলা এলাকায় বাঁশের চেরা বোঝাই থামানো ট্রাকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ …

আরো পড়ুন

মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকী আজ

আযাদ আলাউদ্দীন: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল। ১৯ নভেম্বর তাঁর ৩৭তম মৃত্যুবার্ষিকী। তার লেখা ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইয়ের পাতায় পাতায় তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। তিনি ছিলেন সাহসের বাতিঘর। অকপটে তিনি শাসকদের বিরুদ্ধে বলেছেন এবং লিখে গেছেন। যা আজও বাংলাদেশপন্থীদের অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর এম.এ জলিল। মেজর এম.এ জলিল …

আরো পড়ুন

বরিশাল-গোপালগঞ্জ সীমান্তে সতর্কতা, পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপজেলার মালিখালী ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) নাজিরপুর উপজেলা পরিদর্শনকালে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি …

আরো পড়ুন

দারিদ্র্য হার মানাতে পারেনি মেধাকে, তিথির পাশে বরিশাল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও মেধার স্বাক্ষর রেখেছে আগৈলঝাড়ার তিথি বিশ্বাস। পরিবারের আর্থিক অসচ্ছলতা তাঁর উচ্চশিক্ষার পথে অনিশ্চয়তা তৈরি করলেও পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। তিথির পড়াশোনা অব্যাহত রাখতে উচ্চশিক্ষা সহায়তা হিসেবে তাঁকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিথি বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল …

আরো পড়ুন

উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক:  বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তিনি বর্তমানে এনসিপির বরিশাল জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী …

আরো পড়ুন

বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু

রবিউল ইসলাম রবি: বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ‘আখতারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘দারুল রসাত নূরানী মাদ্রাসা’র পাশেই অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পুকুর বর্তমানে কচুরিপানায় ভরে গিয়ে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিশু-শিক্ষার্থীসহ ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের হাজার হাজার সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। অথচ মাত্র দুই বছর আগেও …

আরো পড়ুন

উজিরপুরে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ

উজিরপুর প্রতিনিধিঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমেছেন উজিরপুরের হাজার হাজার মানুষ। বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে তাঁকে আরও কিছুদিন উজিরপুরে রাখার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। …

আরো পড়ুন

ক্যান্সারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

নিজস্ব প্রতিবেদক : যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের কিশোর জুবায়ের মৃর্ধা। দুই বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে সে। ছেলেকে বাঁচাতে নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়েছেন বাবা। ধারদেনা ও সহায়তা নিয়ে ইতোমধ্যে ১০ লাখ টাকার বেশি ব্যয় করেছেন চিকিৎসায়। …

আরো পড়ুন

এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল হলে চলবে না; জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। শুধু তথ্য নয়, জ্ঞান থাকতে হবে, …

আরো পড়ুন

বরিশাল জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ জেলা এবং বরিশাল উত্তর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই তিন ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো প্রকাশ …

আরো পড়ুন