বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

বরিশাল

বন্যায় ক্ষয়-ক্ষতি হ্রাসে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা

মোঃ হাসনাইন : বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ ব-দ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনাসহ অসংখ্য নদ-নদী এ দেশের বুক চিরে প্রবাহিত হয়েছে। নদীকেন্দ্রিক এই ভূ-প্রকৃতি যেমন দেশের কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য আশীর্বাদ, তেমনি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগেরও অন্যতম কারণ। প্রতি বছর বর্ষা মৌসুমে দেশের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার প্রবণতা ক্রমেই বাড়ছে। প্রাকৃতিক …

আরো পড়ুন

আদালত চত্তরে মামলার বাদীর পরিবারকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা ও দায়রা জজ আদালত (ডিগ্রি কোর্ট) চত্বরের ভেতরেই এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়,ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার মামলা করে উজিরপুরের প্রবাসী নাফিস জয়। ১৫ জুলাই ধার্য তারিখে বরিশাল আদালতে বাদি নাফিস ও তার পরিবারের লোকজন আদালতে প্রবেশ করার সাথে …

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি গ্রামে পুকুরের পানিতে ডুবে নাঈম(৮) ও ইস্রাফিল(৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের খরকি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ​নিহত নাঈম খরকি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে এবং ইস্রাফিল একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে। তারা দুজনেই খরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।​স্থানীয়রা গণমাধ্যমেকে জানান, রবিবার …

আরো পড়ুন

১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করায় কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক : গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়াযযম …

আরো পড়ুন

২০ জুলাই প্রখ্যাত চিকিৎসক ডা. এ.এফ.এম. এ. আতিক উল্লাহর ২৮তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ২০ জুলাই, বরিশালের প্রবীণ ও সুনামধন্য চিকিৎসক ডা. এ.এফ.এম. এ. আতিক উল্লাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের ২০ জুলাই, বুধবার দুপুর ২টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. এ.এফ.এম. এ. আতিক উল্লাহ ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। চিকিৎসা শিক্ষা শেষে তিনি দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও মানবিক সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন …

আরো পড়ুন

বরিশালে এবি পার্টির জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে গণযোগদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. আব্দুল ওয়াহাব মিনার। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার …

আরো পড়ুন

বরিশাল নগরীতে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) দুপুরে বরিশাল নগরীর আলেকান্দা এলাকার আমিরকুটির ফাতেমা মঞ্জিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালেহা বেগম (৬৮) নামের ওই বৃদ্ধা ওই এলাকার মৃত রতন আলী সিকদারের স্ত্রী। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানিয়েছেন, রবিবার দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একটি রুমে …

আরো পড়ুন

বরিশালে মাদক-হত্যা-নারী শিশু নির্যাতনে বাড়ছে উদ্বেগ, এক মাসে ৫ খুন

ফাহিম ফিরোজ : বরিশালে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা। আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের ঘাটতির অভিযোগে অপরাধীদের মধ্যে সাহস বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপরাধ দমনে আরও সক্রিয় ও সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বরিশাল জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। রবিবার (১৯ জুলাই) জেলা প্রশাসক মো: মামুন খন্দকারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি …

আরো পড়ুন

বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের ব্যাপক ও সরব উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক : গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার নেতাকর্মীদের ছিল উৎসবমুখর ও সরব উপস্থিতি। শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, লঞ্চ, ট্রলার ও অন্যান্য যানবাহনে সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। বিশেষ করে নদীবেষ্টিত …

আরো পড়ুন

বরিশালে ১২ দলের রেকর্ড ভাঙ্গলো ১১ দল

মামুন-অর-রশিদ : থেমে থেমে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস উপেক্ষা করে শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা আগের সমাবেশের উপস্থিতিকেও ছাড়িয়ে গেছে। সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লঞ্চ, ট্রলার, বাসসহ বিভিন্ন যানবাহনে এবং …

আরো পড়ুন