নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে উদ্দেশ্যে কাজ করছে সেক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদ (স.)। তাঁর আদর্শের একনিষ্ঠ অনুসারী ছিলেন আসহাবে রাসূল (স.), যারা মজবুত ঈমানের পাশাপাশি অসংখ্য গুণে সমৃদ্ধ ছিলেন। জাহেলিয়াতে আচ্ছন্ন এ সমাজে জামায়াতের দায়িত্বশীলদের সাহাবায়ে কেরামের ন্যায় ঈমানের দৃঢ়তা নিয়ে দ্বীন কায়েমের দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে …
আরো পড়ুনপটুয়াখালী
দশমিনায় মানববন্ধনে বক্তারা জলাশয় বাঁচান,ভূগর্ভস্থ পানির সংকট রোধ করুন
নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি জলাবদ্ধতা এবং লবনাক্ততার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে খাল, বিল, নদী, পুকুর ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অন্যতম প্রধান প্রাকৃতিক অরলম্বন। কিন্তু অবৈধ দখল ও ভরাটের কারনে মুক্ত জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে এবং বৃষ্টির পানি ধারন ও সংরক্ষণের সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে। …
আরো পড়ুনপর্যটকদের স্বস্তি ফিরাতে কুয়াকাটার বেড়িবাঁধে পচা রাবিশ অপসারণে ইউএনওর ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: দীর্ঘদিন ধরে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক ও বেড়িবাঁধ এলাকায় পচা রাবিশ এবং অপরিকল্পিতভাবে শুটকি শুকানোর কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অসহনীয় দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৌন্দর্য ও ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ পরিস্থিতিতে শুক্রবার (৫ জুন ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ সরেজমিনে বেড়িবাঁধ …
আরো পড়ুনকুয়াকাটা সৈকতে গভীর রাতে বিষধর সামুদ্রিক সাপের দেখা, পর্যটকদের সতর্ক থাকার আহ্বান
মাহতাব হাওলাদার,মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গভীর রাতে একটি বিষধর সামুদ্রিক সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (রাত আনুমানিক আড়াইটা) সৈকতের পূর্ব প্রান্তে যশোর থেকে আগত কয়েকজন পর্যটক এটি দেখতে পান। পরে পর্যটকরা সতর্কতার সঙ্গে সাপটিকে সমুদ্রের পানিতে অবমুক্ত করেন এবং ঘটনাটির ছবি ও ভিডিও ধারণ করেন। পর্যটক আসিফ ইকবাল জানান, গভীর রাতে সৈকতে হাঁটার সময় জিরো পয়েন্টের পূর্ব পাশে বালুর …
আরো পড়ুনজীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কলাপাড়ায় তরুণদের শপথ
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কলাপাড়া পরিবেশ …
আরো পড়ুনমহিপুরে গরু ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা, আহত অবস্থায় ফেলে রেখে ৭২ হাজার টাকা লুটের অভিযোগ
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানাধীন খাপড়াভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে রেখে সঙ্গে থাকা ৭২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ জুন ২০২৬) রাত প্রায় ৯টার দিকে আহত ব্যবসায়ীর নিজ বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। …
আরো পড়ুনপটুয়াখালীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা ও দুমকি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বৃষ্টি ও বজ্রপাতের সময় গরু আনতে গিয়ে তারা বজ্রাঘাতে আক্রান্ত হন। গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামে দুপুরে বজ্রাঘাতে মারা যান আলমগীর সরদার (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে …
আরো পড়ুনকুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবসে পরিচ্ছন্নতা অভিযান
মাহতাব হাওলাদার, মহিপুর : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা ২০২৬’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও সিওএএলএস গ্লোবাল। কর্মসূচিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা থেকে …
আরো পড়ুনপটুয়াখালীতে হামের প্রকোপ, এক বেডে একাধিক শিশুর চিকিৎসা
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর উপজেলাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে জেলা শহরের প্রধান হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে, ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। শয্যা সংকটের কারণে নিরুপায় হয়ে হাসপাতালের এক একটি বেডে একাধিক শিশুকে রেখেই চলছে চিকিৎসাসেবা। জেলা সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে …
আরো পড়ুনঅবহেলায় হারিয়ে যাচ্ছে কুয়াকাটার ঐতিহ্যবাহী খাস পুকুর
মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটার অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জলাশয় ‘খাস পুকুর’ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলায় আজ অস্তিত্ব সংকটে পড়েছে। কুয়াকাটা পৌরসভার একমাত্র সরকারি মিঠাপানির এই পুকুরটি স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ‘খাস পুকুর’ নামে পরিচিত। সমুদ্রবেষ্টিত কুয়াকাটায় মিঠাপানির উৎস অত্যন্ত সীমিত। ফলে পুকুরটি শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যই নয়, প্রতিদিন আগত হাজারো পর্যটকের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।