রবিবার, অক্টোবর ১১, ২০২৬

কুঞ্জেরহাটে প্রশাসনের হস্তক্ষেপে ময়লা অপসারণ শুরু : ২ হাজার শিক্ষার্থীর মুখে স্বস্তির হাসি

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
​
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ফুটপাত দখল এবং দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা ময়লার স্তূপ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলা ও উপজেলা প্রশাসন।
আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বাজার এলাকার বর্জ্য উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
​সংবাদ প্রকাশের প্রভাব ও ডিসি’র নির্দেশনা
​সম্প্রতি কুঞ্জেরহাট বাজারের সরকারি ফুটপাত দখল এবং ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় ও ৪১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড় নিয়ে দেশের অন্যতম প্রধান জাতীয় ‘দৈনিক জনকণ্ঠ’-এ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ভোলা জেলা প্রশাসক (ডিসি) ডা. শামীম রহমান-এর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে নির্দেশ প্রদান করেন।
​সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান
​জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে কুঞ্জেরহাট বাজার পরিদর্শন করেন। আজ সকাল ১০টা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সদস্যদের সাথে নিয়ে তিনি বর্জ্য উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। দীর্ঘদিন ধরে জমে থাকা পচা আবর্জনা সরিয়ে নেওয়ায় এলাকায় দীর্ঘদিনের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে শুরু করেছে শিক্ষার্থীরা।
​পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন ইউএনও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন:
​”শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা সরকারি জায়গায় কোনোভাবেই ময়লা স্তূপ করা যাবে না। বাজার ইজারাদারদের ওপর নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
​
শিক্ষার্থীরা জানায়, “আজ থেকে আমরা প্রাণভরে শ্বাস নিতে পারছি। এখন আর ক্লাসে বসে দুর্গন্ধ সহ্য করতে হবে না।”
​এলাকাবাসী এবং অভিভাবক মহল প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

আরো পড়ুন

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক : ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *