মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বরিশালগামী একটি পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ন-১৮-৭৭৬০) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

নিহত ব্যক্তি হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে ইসমাইল ঘরামী (২৮)। আহতরা হলেন মো. রাজিব এবং তাপস। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল ঘরামীকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার প্রাথমিক তদন্তে জানা গেছে, পিকআপটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পিকআপ ও চালকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং বর্তমানে যান চলাচলও নির্বিঘ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন

আরো পড়ুন

আইনজীবী নাথুরাম ভৌমিক না ফেরার দেশে চলে গেছেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া  পটুয়াখালী  জেলা আইনজীবী সমিতির সদস্য, কলাপাড়া আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *