বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, চায়ের দোকান এবং সাধারণ মানুষের আলোচনায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি হলো বাবুগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক, ব্যবসায়ী, তৃণমূলের নেতাকর্মী ও …
আরো পড়ুনবরিশাল বিভাগ
ক্ষমতার মোহে বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ভুলে গিয়েছে —বরিশালে এ্যাডভোকেট হেলাল
ক্ষমতার মোহে বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ভুল গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি আজ বরিশাল অঞ্চলের জেলা দায়িত্বশীলদের নিয়ে দ্বিমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যাডভোকেট হেলাল আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে …
আরো পড়ুননেছারাবাদে ‘ভুতুড়ে’ বিলের কবলে মধ্যবিত্তের পকেট ফাঁকা
মোঃ ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি : তীব্র গরম আর লোডশেডিংয়ের যন্ত্রণার মাঝেই পিরোজপুরের নেছারাবাদ উপজেলার লাখো গ্রাহকের ওপর যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র ২০২৬ সালের জুন মাসের বিদ্যুৎ বিল। সাধারণ সময়ে যে গ্রাহকের বিল আসত ৭০০ থেকে ৯০০ টাকা, চলতি মাসে তা লাফিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৯ থেকে ১ হাজার ৭৭৭ টাকায়, কোনো …
আরো পড়ুনওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে টরকী বন্দর বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ
সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং …
আরো পড়ুনসরকারিভাবে জর্ডান ও ব্রুনাইয়ে কর্মী নিয়োগ; স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ
সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): সরকারিভাবে স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জর্ডান ও ব্রুনাইয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। একই সঙ্গে বিদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে বোয়েসেলের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা প্রতিনিধির অস্তিত্ব নেই বলে পুনরায় সতর্ক করেছে সংস্থাটি। বোয়েসেল সূত্রে জানা গেছে, জর্ডানের …
আরো পড়ুনগৌরনদীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২
সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বরিশালগামী একটি পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ন-১৮-৭৭৬০) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার …
আরো পড়ুনগৌরনদীতে ভুল ওষুধ সরবরাহের অভিযোগে ফার্মেসি সাময়িক বন্ধ; প্রেসক্রিপশনের সঙ্গে মিল না থাকায় ক্ষোভ
সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে প্রেসক্রিপশনের সঙ্গে মিল না থাকা ওষুধ সরবরাহের অভিযোগে মা মেডিকেল হল নামে একটি ফার্মেসি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাজার কমিটি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম জানান, তার শিশু সন্তান টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় সোমবার (২৯ জুন) চিকিৎসকের প্রেসক্রিপশন …
আরো পড়ুন১৭ কোটি টাকার হাসপাতাল অচল: নামে ২০ শয্যা, নেই একটি বেডও
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। পাঁচ বছর আগে উদ্বোধন হলেও আজও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। নামে ২০ শয্যা হাসপাতাল হলেও সেখানে একটি শয্যাও নেই। ডাক্তার, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালটি এখন প্রায় অচল। অব্যবহারে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে, হাসপাতাল চত্বরে গবাদিপশু …
আরো পড়ুনকুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি, উদ্বেগ বাড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে প্রায় ৫৬ ফুট দীর্ঘ একটি বিশালাকৃতির মৃত বেলিন তিমি ভেসে এসেছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে কাউয়ার চর বসুধা আইল্যান্ড-সংলগ্ন সৈকতে তিমিটির সন্ধান পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, জেলে ও পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং তিমিটিকে একনজর দেখতে ঘটনাস্থলে ভিড় করেন অনেকে। বাংলাদেশ …
আরো পড়ুনকুয়াকাটায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা গড়ে তুলতে প্লাস্টিক ও পলিথিনবিরোধী বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘প্লাস্টিক ও পলিথিনের প্রভাব : আমাদের করণীয়’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিবেশ রক্ষায় সচেতনতা, যুক্তি ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিক …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।