সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

বরিশাল বিভাগ

সড়কে আটকে স্বামী-প্রসূতিকে মারধর, হাসপাতালের গেটেই মৃত সন্তান প্রসব

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়ায় ভাঙা সড়কে পথ আটকে স্বামী ও সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েক যুবকের বিরুদ্ধে। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রসূতির পেটে আঘাত লাগে বলে অভিযোগ। পরে রক্তক্ষরণ শুরু হলেও প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়। হাসপাতালে নেওয়ার পথে প্রসববেদনা শুরু হলে হাসপাতালের গেটের সামনে সন্তান প্রসব করেন ওই নারী। …

আরো পড়ুন

মহিপুরে ১ কেজি ৯০০ গ্রাম ইলিশ বিক্রি সাড়ে ৬ হাজার টাকায়

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দরে জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি মহিপুর বাজারে প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে মোট ৬ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাছটি মহিপুর বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন আসাদ নামের এক মাঝি। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পায়রা বন্দরের শেষ বয়া …

আরো পড়ুন

বানারীপাড়ায় অপরিকল্পিত ড্রেনেজ, ময়লার স্তূপ ও ডেঙ্গু আতঙ্ক

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা ও নর্দমা ব্যবস্থার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার অবহেলা, অপরিকল্পিত উন্নয়ন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা না করার ফলে রাস্তাঘাট, খাল ও জলাশয়গুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেছে পৌরসভায় বর্তমানে ডেঙ্গু মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এলাকার ডোবা, খাল ও পুকুরগুলো ময়লা …

আরো পড়ুন

বরিশালে আত্মকর্মসংস্থানের লক্ষে জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের মধ্যে ১৮টি ছাগল বিতরণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন …

আরো পড়ুন

বরিশালে চালু হলো ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল

নিজস্ব প্রতিবেদক : কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্ন, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে বরিশাল নগরীতে যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’। এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে নগরীর নতুন বাজার এলাকার সপ্ত বর্ণ কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায়। রবিবার দুপুর ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি …

আরো পড়ুন

মেয়ে পরিবর্তন করে দিলো বাবার জিবন, পাশে থাকবে ইউএনও আলী সুজা

মুহাম্মদ রমজান আলী : কয়েকদিন আগেও যাকে ঘিরে ছিল চোর কিংবা মাদকাসক্তের অপবাদ। আজ তার বাড়িতেই ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। সহানুভূতি আর আর্থিক সহায়তা নিয়ে। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার অনিক সরদারের পরিবারের জীবনে এই আকস্মিক পরিবর্তনের নেপথ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি হৃদয়স্পর্শী ভিডিও। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে বামরাইল এলাকায় চুরির চেষ্টাকালে গ্রামবাসী অনিক সরদারকে বেঁধে …

আরো পড়ুন

চরফ্যাশনে নিখোঁজের পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ফোন করে বাড়িতে ডেকে নেওয়ার পর বসার পন্ডিত (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। পরদিন একটি ডোবা থেকে তাঁর গলায় দাগ ও পেট কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়ন …

আরো পড়ুন

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

মেহেরাব হোসেন রিফাত : বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। পদায়নের পর বিএম কলেজে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মহিউদ্দিন, তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর …

আরো পড়ুন

মিছিলে স্লোগান দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক দল নেতা

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে আবদুর রাজ্জাক সরদার (৫০) নামে এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কালীবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক সরদার বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত …

আরো পড়ুন

সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন বসতভিটা ও ৫ মন্দির ঝুঁকিতে

‎এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎​কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের মধ্য সোনাকুর গ্রামে পাল পাড়ায় সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে মুহূর্তের মধ্যে বসতভিটা ও বিদ্যুৎ লাইন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ‎‎রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সন্ধ্যা নদীর পশ্চিম তীরে এই ভাঙন শুরু হয়। ‎​স্থানীয় …

আরো পড়ুন