আযাদ আলাউদ্দীন ।। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগীয় বইমেলা। মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। সোমবার রাত সাড়ে আটটায় নগরীর সার্কিট হাউস সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় বইমেলা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ …
আরো পড়ুনপটুয়াখালী
শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
মোঃ আল-আমিন, বাউফল // আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় তারসাথে জুলাই বিপ্লবে বাউফলের ৭ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালেহ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। ড. শফিকুল ইসলাম মাসুদ …
আরো পড়ুনবরিশাল-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান’র নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত …
আরো পড়ুনবাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতার পুত্রের জামায়াতে যোগদান
মোঃ আল-আমিন, বাউফল // বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহাজাদা মিয়ার পুত্র ও বাউফল ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জাহেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ সোমবার বিকেল তিনটায় বাউফল জামায়াত কার্যালয়ে তিনি জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে জামায়াতের সঙ্গে আমৃত্যু কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে …
আরো পড়ুনপটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র দাখিল
মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী // আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন …
আরো পড়ুনপটুয়াখালী-৪ বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন’র মনোনয়ন পত্র দাখিল
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া // আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে পটুয়াখালী-০৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। রবিবার দুপুর বারোটায় কলাপাড়া উপজেলার সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র …
আরো পড়ুনপটুয়াখালীর মহিপুরে বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার
মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে একটি বিপন্ন প্রজাতির ভোদর (উদবিড়াল) উদ্ধার করেছে বন বিভাগ ও এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। শনিবার (২৭ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানাধীন মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে ভোদরটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীটি স্থানীয়ভাবে ‘উদবিড়াল’ নামে পরিচিত, যা বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫দিন ধরে কবির হাওলাদার …
আরো পড়ুনপুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে মাশরুম চাষের সম্ভাবনা: পটুয়াখালীতে মাঠ দিবস
পটুয়াখালী প্রতিনিধি।। ২০২৫-২৬ অর্থবছরে সরকারের “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প”-এর আওতায় স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী উপলক্ষে পটুয়াখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ডিসেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকায় অবস্থিত মিলন মাশরুম পল্লীতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের …
আরো পড়ুনপটুয়াখালীতে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন-হুমকির মুখে পরিবেশ ও জনজীবন
মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী জেলায় ইটভাটা স্থাপন ও পরিচালনায় ব্যাপক অনিয়মের চিত্র দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আইন ও পরিবেশগত বিধিনিষেধ উপেক্ষা করে জেলার অধিকাংশ ইটভাটায় নির্বিচারে কাঠ ও লাকড়ি পুড়িয়ে ইট উৎপাদন করা হচ্ছে। সামাজিক বনায়নের গাছ কেটে এসব কাঠ সংগ্রহ করায় বনসম্পদ ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, অধিকাংশ ইটভাটার নেই পরিবেশগত ছাড়পত্র, …
আরো পড়ুনদুমকিতে টমটম-অটোবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ২
পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালীর দুমকিতে টমটম ও অটোবাইকের মধ্যে সংঘর্ষে অটোবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুমকি-বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোবাইক যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)। নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।