শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

পটুয়াখালী

বিদ্যালয়ের পাশ থেকে ইয়াবাসহ দুই যুবক আটক

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী এলাকায় ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পশ্চিম ধানখালী এলাকার মো. জাকারিয়া বিশ্বাস (২৭) ও মো. মিরাজ সরকার (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে …

আরো পড়ুন

কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষক পদ শুন্য, শিক্ষার্থীরা বিপাকে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: কলাপাড়ায় দীর্ঘদিন যাবৎ একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। এতে পাঠদানে যেমন ব্যহত হচ্ছে তেমনি পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। উপজেলার ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে মোট ১০৮ শিক্ষক পদ শূন্য হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নসহ প্রধান শিক্ষকের পদও শুন্য হয়। দীর্ঘদিন ধরে শিক্ষকের পদ ফাকা থাকলেও কার্যকর উদ্যোগ নেই সংশ্লিষ্ট …

আরো পড়ুন

কুয়াকাটায় বেড়িবাঁধের ১০টি গাছ কেটে বালু ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে বন বিভাগ

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের ৮ থেকে ১০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে গভীর রাতে বালু ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে গাছগুলোর গোড়া দেখতে …

আরো পড়ুন

কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহজেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ। মাদকের প্রভাবে বিপথে ঝুঁকছে তরুণ ও যুবসমাজের একটি অংশ। মাদক সেবনের অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নীলগঞ্জ আবাসন, সুলতানগঞ্জ, …

আরো পড়ুন

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি: শীতের আগমনী বার্তার সঙ্গে পটুয়াখালীতে জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা–২০২৬। প্রতিদিন বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়, বাড়ছে উদ্যোক্তাদের পণ্য বিক্রি, তৈরি হচ্ছে নতুন ব্যবসায়িক যোগাযোগ। স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি জেলার বাইরের উদ্যোক্তারাও নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন এ মেলায়। বাহারি পিঠাপুলি, দেশীয় হস্তশিল্প, বাঁশ-বেত, পাট ও মাটির তৈরি সামগ্রীর সমাহারে মুখর হয়ে উঠেছে ডিসি স্কয়ার মাঠ। মেলায় …

আরো পড়ুন

কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটায় কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সরেজমিন উইং মো. ওবায়দুর রহমান মন্ডল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ’র …

আরো পড়ুন

কুয়াকাটায় ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের ইলিশটি দেখতে আশাখালী মৎস্যবন্দরে ভিড় করেন উৎসুক মানুষ। রোববার (৮ নভেম্বর) মাছটি আশাখালী মৎস্যবন্দরে নিয়ে আসেন জেলে নূর আলম বিশ্বাস। পরে বন্দরের মেসার্স তুবা ফিস আড়তে নিলামে প্রতি মণ ১ …

আরো পড়ুন

টিয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিলেন চেয়ারম্যান প্রার্থী সুমন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো. সুমনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসেন। এতে ছানি শনাক্তকরণ ও অপারেশন, চশমা …

আরো পড়ুন

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে কারাদণ্ড

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও …

আরো পড়ুন

অসহায় বৃদ্ধের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সহায়-সম্বলহীন ৮০ বছর বয়সী বৃদ্ধ আয়েজ উদ্দিন তালুকদারের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন পশ্চিম বাদুরতলী এলাকার ওই বৃদ্ধের খোঁজখবর নেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন তাঁরা। জানা গেছে, আয়েজ উদ্দিন তালুকদার একসময় কলাপাড়া পৌরশহরের রাস্তার পাশের ফুটপাতে সবজি বিক্রি …

আরো পড়ুন