শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

পটুয়াখালী

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৪

মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে প্রবাসীর ছেলে নাইম (২২) গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া প্রবাসীর স্ত্রী, পুত্রবধূ ও দুই বছরের শিশুকে জিম্মি করে মারধর করা হয়। পরে শিশুটির মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার …

আরো পড়ুন

বরফ সংকটে মহিপুর-আলীপুর মৎস্যকেন্দ্র

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্য অবতরণকেন্দ্রে তীব্র বরফ সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত বরফ না থাকায় সাগরে মাছ ধরতে যেতে পারছেন না শত শত জেলে। এতে মৎস্য ব্যবসা ও সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থায়ও স্থবিরতা তৈরি হয়েছে। বরফের সংকটে পাঁচ শতাধিক মাছ ধরার ট্রলার মৎস্য অবতরণকেন্দ্রে আটকা পড়ে আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন …

আরো পড়ুন

কলাপাড়ায় আল- আরাফা ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ক্যাশিয়ার গ্রেপ্তার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড় : কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা বাজার আউটলেট শাখার ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংক …

আরো পড়ুন

লোডশেডিংয়ে কমেছে বরফ উৎপাদন, বিপাকে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তীব্র বরফসংকট দেখা দিয়েছে। প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কমে গেছে বরফের উৎপাদন। এতে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমে যাওয়ায় বরফের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। ১৫০ টাকার একটি বরফের ক্যান এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এরপরও প্রয়োজন অনুযায়ী বরফ পাওয়া যাচ্ছে না। …

আরো পড়ুন

কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবগঠিত উপজেলা কমিটি নিয়ে শুরুতেই বিতর্ক দেখা দিয়েছে। ৪৩ সদস্যের কমিটি ঘোষণার পর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ একাধিক সদস্য অব্যাহতি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ আগস্ট) পৃথক পৃথক প্রেস নোটের মাধ্যমে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রধান শিক্ষক অবনী কুমার রায়। …

আরো পড়ুন

বরকোতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি: কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ১০৭ নং বরকোতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক “মোঃ কামরুল হাসান ওরফে লিটন মৃধার” অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর সদর থানার বাসিন্দা মো. শহিদুল …

আরো পড়ুন

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার, পলাতক-২

মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার দুই সহযোগী। সোমবার (১০ আগস্ট) বিকেল ৬টা ৫০ মিনিটে মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। …

আরো পড়ুন

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।  “আমাদের ভূমি আমাদের অধিকার,আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৯ আগস্ট (রবিবার) দুপুরে  কলাপাড়া উপজেলার কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এর আয়োজনে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলীপুর-গোড়া আমখোলা …

আরো পড়ুন

চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা নগদ দুই লাখ টাকা, তিন লাখাধিক টাকার স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরের দল। চেতনানাশক স্প্রের প্রভাবে পরিবারের সাত সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে বাড়ির বৃদ্ধা মায়ের জ্ঞান ফিরতে দীর্ঘ সময় লেগেছে বলে জানিয়েছেন স্বজনেরা। রোববার (৯ আগস্ট) …

আরো পড়ুন

পটুয়াখালীতে কুকুর হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন। আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, …

আরো পড়ুন