সোমবার, জুন ১৫, ২০২৬

পটুয়াখালী

কুয়াকাটায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রবিবার (১৪ জুন ) রাত ১টা ৪৫ মিনিটে মহিপুর থানার অধীন কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাজেপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন …

আরো পড়ুন

কুয়াকাটায় উপকূল রক্ষা বাঁধে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কুয়াকাটায় উপকূল রক্ষা বাঁধ (বেরিবাঁধ) দখল করে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি সম্পত্তির ওপর এসব নির্মাণকাজ চলায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। সরেজমিনে দেখা যায়, মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার ধোলাই মার্কেট সংলগ্ন বেরিবাঁধের ওপর ইতোমধ্যে একটি টিনশেড ঘর নির্মাণ …

আরো পড়ুন

মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মির্জাগঞ্জে হত্যা চেষ্টা, মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের মামলায় চিহ্নিত সন্ত্রাসী সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সোহাগ মৃধা (৩৫) মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তর ঝাটিবুনিয়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় …

আরো পড়ুন

কুয়াকাটা সৈকতে অবৈধভাবে বালু উত্তোলন,এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পর্যটন কেন্দ্র  কুয়াকাটা সৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দন্ড কার্যকর করেছে। ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর …

আরো পড়ুন

পটুয়াখালীর জামিলার স্বপ্ন দেশসেরা হবার

নিয়ামুর রশিদ শিহাব  পটুয়াখালীর জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বালিকা উচ্চ লাফ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের প্রথম স্থান অধিকার করেছে জামিলা। সে গলাচিপা উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বরিশাল বিভাগের বাকি ৫জেলার প্রতিযোগীদের হারিয়ে পটুয়াখালীর জামিলা সাফল্য অর্জন করেছে। জামিলা গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামের মো: শাহজালালের মেয়ে । সে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা ও জেলার …

আরো পড়ুন

অসহায় হাবিব-হালিমা দম্পতির জন্য নতুন ঘর নির্মাণে এগিয়ে এলো ‘পাশে দাঁড়াই’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়ার নীলগঞ্জের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। সংগঠনটি এবার সলিমপুর এলাকার অসচ্ছল দিনমজুর হাবিব ও হালিমা দম্পতির জরাজীর্ণ ও পলিথিনে মোড়ানো বসতঘরটি নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত মানবেতর পরিবেশে বসবাস করছেন হাবিব-হালিমা দম্পতি। আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের জন্য একটি …

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’। বর্তমান সরকারের নতুন শিক্ষা কার্যক্রমের সাফল্যের বার্তা ছড়িয়ে বিদ্যালয়টিতে সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রম। ​এখানে আধুনিক অবকাঠামো এবং তথ্য-প্রযুক্তি সংযুক্ত উপকরণ দিয়ে চলছে পাঠদান। কলাপাড়া পৌরশহরে অবস্থিত এ বিদ্যালয়ের সামনে আঁকা রয়েছে বায়ান্ন থেকে একাত্তর সাল পর্যন্ত ইতিহাস …

আরো পড়ুন

মহিপুরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৬ হাজার ৪০০ টাকা এবং মাদক প্যাকেটজাতকরণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরের পর মহিপুর থানার অদূরে টিএন্ডটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মহিপুর থানা …

আরো পড়ুন

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন ও এমপি এবিএম মোশাররফ

চরফ্যাশন প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দুই সংসদ সদস্য। তাঁরা হলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ১১৮ ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের তথ্য …

আরো পড়ুন

কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সম্পাদক পদে সৈয়দ মো. রাসেলের মনোনয়ন সংগ্রহ

মাহতাব হাওলাদার, মহিপুর : আসন্ন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী মহলে সুপরিচিত, সবার প্রিয়জন, ব্যবসায়ী-বান্ধব ব্যক্তিত্ব এবং ঐতিহ্যবাহী কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সৈয়দ মো. রাসেল। সোমবার (৮ জুন) দুপুরে তিনি নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ী …

আরো পড়ুন