শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

পটুয়াখালী

ভাঙনে অস্তিত্ব সংকটে কুয়াকাটা সৈকত জিও ব্যাগ-টিউবেও মিলছে না স্থায়ী সমাধান, ঝুঁকিতে বনাঞ্চল ও স্থাপনা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: প্রকৃতির রুদ্ররূপ দেখা দিলেই শুরু হয় কুয়াকাটা সৈকতের নতুন করে ভাঙন। বৈরী আবহাওয়া, ঝড়, জলোচ্ছ্বাস ও বর্ষার প্রবল ঢেউয়ে বছরের পর বছর ক্ষয়ে যাচ্ছে সৈকতের বিস্তীর্ণ এলাকা। একদিকে সংকুচিত হচ্ছে সৈকতের প্রস্থ, অন্যদিকে সমুদ্রগর্ভে বিলীন হচ্ছে বনাঞ্চল, পর্যটন স্থাপনা ও বসতভিটা। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভিন্ন সময়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব …

আরো পড়ুন

নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পর্যটকবাসী বাস, আহত-১৫

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি (ঢাকা মেট্রো-ব ১২৪৫৫৫) ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সকাল সাড়ে …

আরো পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সিভিল রেজিষ্ট্রেশন এ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস (সিআরভিএস) বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় পর্যায়ে সেমিনার আজ সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ্ ফারাহ শাম্মী ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা …

আরো পড়ুন

বিদ্যুৎ গেলেই পানি বন্ধ, তীব্র সংকটে পটুয়াখালী পৌরবাসী

মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী :  ৬ লাখ ঘনমিটার চাহিদার বিপরীতে সরবরাহ ৩ লাখ ১৩ হাজার ১০১ | দিনে ৮-১০ বার লোডশেডিং, ১০ ঘণ্টা পর্যন্ত পানিবিহীন নগরজীবন বিদ্যুৎ চলে গেলেই থেমে যায় পানির পাম্প, আর পাম্প থামলেই বন্ধ হয়ে যায় পুরো পৌর শহরের পানি সরবরাহ। দিনে-রাতে ৮ থেকে ১০ দফা লোডশেডিংয়ে অন্তত ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকায় …

আরো পড়ুন

পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি-নাবিল, সম্পাদক-আমিনুল

মনজুর মোর্শেদ তুহিন,পটুয়াখালী : ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম। ২৮ আগষ্ট (শুক্রবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন। কমিটিতে সহ-সভাপতি জওহার ইকবাল খান, …

আরো পড়ুন

বিশ্বনবী (সা.) গোটা মানবজাতির জন্য রহমত: অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক : “বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নন, বরং তিনি পুরো মানবজাতির জন্য রহমতস্বরূপ পৃথিবীতে এসেছিলেন। আইয়্যামে জাহিলিয়াতের অন্ধকার যুগে যখন নারীদের কোনো মর্যাদা ছিল না, সমাজজুড়ে নির্যাতন ও অরাজকতা চরম আকার ধারণ করেছিল—ঠিক তখনই আল্লাহ তাআলা তাঁকে বিশ্ববাসীর মুক্তিরদূত হিসেবে প্রেরণ করেন।” ​পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা আয়োজিত ‘সীরাতুন্নবী …

আরো পড়ুন

কলাপাড়ায় ব্যবসায়ীদের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক বাক্‌প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এসব ঘটনা ঘটে। …

আরো পড়ুন

বঙ্গোপসাগরে জেলের জালে বিরল ‘ভোল পোয়া’, ১১ হাজার টাকায় বিক্রি

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘ভোল পোয়া’। মাছটি স্থানীয়ভাবে ‘বড়চোখা পোয়া’, ‘সাদা পোয়া’ ও ‘পোয়া’ নামেও পরিচিত। সোমবার সকালে প্রায় ৩ কেজি ওজনের মাছটি আলিপুর মৎস্যবন্দরের সিফাত ফিসে আনা হয়। পরে খোলা ডাকের মাধ্যমে ১১ হাজার ১২৫ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম। …

আরো পড়ুন

কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  :  কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এবং ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রসাসন ও উপজেলা শিক্ষা অফিস কলাপাড়া আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে(পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ …

আরো পড়ুন

কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:  কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ক্লিন কলাপাড়া-গ্রীন কলাপাড়া স্লোগান নিয়ে সোমবার দুপুর পৌনে ১টায় উপজেলা পরিষদ  মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। পৌর শহরের বিভিন্ন বাসা বাড়ীর ময়লা  আবর্জনা বর্জ্য …

আরো পড়ুন