মোঃ মহিউদ্দিন মহিন: ভোলার ব্যাংকের হাটে পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার ইলেকট্রনিক ব্যাংকিং বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ) সকালে প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন: পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চল প্রধান ডিজিএম মোঃ মোশাহিদুল্লাহ্।
বিশেষ অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার এজিএম পরিমল চন্দ্র বিশ্বাস, ভোলা জেলা অটো রাইস মিলস্ মালিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, ব্যাংকেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল ও দৈনিক অমৃতালোক এর বিণেষ প্রতিনিধি গাজী তাহের লিটন।
বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে ব্যাংকেরহাটে ইলেকট্রনিক বুথের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এক দেশ এক কিউআর, লেনদেন হবে বাংলা কিউআর। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ এ ধারাবাহিকতাকে বুকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে আমরা মানুষের দোড়গোড়ায় এ সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। হাট-বাজার, গ্রাম ও মহল্লাসহ সব প্রান্তে আমরা ক্যাশলেস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ক্যাশলেস প্রোগ্রাম বুকে ধারণ করতে পারে। তাদের লেনদেন সহজ করতে পারে; এটিই আমাদের উদ্দেশ্য।’ তিনি বলেন, ব্যাংকের হাট একটি ঐতিহ্যবাহী বৃহত্তম ব্যবসায়িক বাজার, এ লক্ষ্যকে মাথায় রেখে ব্যবসায়িক লেনদেন আরো সহজ ও আধুনিকীকরণের লক্ষ্যে এখানে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ পূবালী ব্যাংক পিএলসি চালু করেছে। আশা করছি, এর সুফল স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা পাবেন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি ইলেক্টনিক ব্যাংকিং বুথ ব্যাংকের হাটে চালু করায় ব্যাংকের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।