বুধবার, মে ৬, ২০২৬

বরিশাল বিভাগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৬জনকে পিটিয়ে আহত

মো. ফারুক হোসেন, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জের ধরে একই পরিবারের ৬জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদের মধ্যে আহত ৩জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের আকাশ মোল্লার একটি পোষা কুকুর একই এলাকার সত্তার মোল্লার একটি হাসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ …

আরো পড়ুন

কলাপাড়ায় ৩০ লাখ টাকার নিয়োগ বানিজ্য গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

 বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ প্রস্তাবিত জেলা কলাপাড়ায়  শূন্য পদে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে একটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি অতি গোপনে গঠন করার অভিযোগ উঠেছে। ডালবুগঞ্জ  নুরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নীতিমালা অনুসরণ না করেই এই কমিটি গঠন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন কি ওই মাদরাসার তিনটি শূন্য পদে নিয়োগ দিতে ৩০ লাখ টাকা গ্রহণ করে তা বৈধ করতেই ব্যাপক …

আরো পড়ুন

সাগরে মাছের আকাল, ডিজেল সংকটে জেলে বিপর্যস্ত: দারিদ্র্যের দুষ্টচক্রে বরগুনার উপকূল

আবু জিহাদ আমতলী প্রতিনিধিঃ  বঙ্গোপসাগরের কোলঘেঁষা বরগুনার বিস্তীর্ণ উপকূলজুড়ে এক অদৃশ্য সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। সাগরে মাছের অপ্রতুলতা আর তীব্র ডিজেল সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে হাজার হাজার জেলে পরিবার। মাছের ভাণ্ডারখ্যাত এই জনপদেই এখন জেলেদের জীবনে নেমে এসেছে হতাশা, অনিশ্চয়তা আর দারিদ্র্যের ঘন অন্ধকার। সরেজমিনে তালতলী, পাথরঘাটা, আমতলী ও বেতাগী উপজেলার বিভিন্ন জেলেপল্লী ঘুরে দেখা গেছে, আগের মতো …

আরো পড়ুন

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণার (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা উইংয়ের পরিচালক ড. শামছুন্নাহার বেগম। বিসিসিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষণা কার্ক্রম শক্তিশালীকরণ প্রকল্পের …

আরো পড়ুন

পিরোজপুরে পানি সংকটের সমাধান চেয়ে পৌরবাসীর পৌরসভা ঘেরাও, অবস্থান কর্মসূচি পালন

পিরোজপুরঃ ‎ পিরোজপুরে দীর্ঘদিন ধরে তীব্র সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরবাসী। বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন এলাকার ভুক্তভোগী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ‎ ‎এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। অনেক এলাকায় নিয়মিত …

আরো পড়ুন

গৌরনদীতে বন্ধ গ্যারেজ থেকে মিস্ত্রীর  অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোলায়মান তুহিন, গৌরনদী বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলায় একটি বন্ধ গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামের এক মাহেন্দ্র ও ইজিবাইক মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য  মর্গে প্রেরন করা হয়েছে। নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের ৫ …

আরো পড়ুন

একটি কৃত্রিম পায়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিবন্ধী ইসমাইল

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ   এক পা না থাকলেও জীবনযুদ্ধে হার মানেনি ইসমাইল। ক্রাচে ভর দিয়ে হাটতে হলেও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে না নিয়ে ইজিবাইক চালিয়ে করছেন জীবনযাপন। তবে তাঁর চলাফেরা ও জীবনযাপন আরও স্বচ্ছল করে দিতে পারে একটি কৃত্রিম পা। তাই একটি পায়ের জন্য ঘুরছেন দ্বারে দ্বারে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জালাল তালুকদারের ছেলে ইসমাইল তালুকদার (২৬)। একসময় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। প্রায় সাত বছর আগে সড়কের পাশে ট্রাক সরানোর সংকেত দিতে গিয়ে ট্রাকের চাকা তাঁর ডান পায়ের ওপর উঠে যায়। গুরুতর আহত হয়ে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলতে হয়। চিকিৎসা খরচে নি:স্ব হয়ে পড়ে তার পরিবার। তিন বছর আগে স্ত্রীও বাড়ির টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তবুও মনোবল হারাননি ইসমাইল। এক পায়ে ভর দিয়েই ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে পা না থাকায় প্রতিদিনই তাঁকে চরম কষ্ট পোহাতে হচ্ছে। ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা সিফাত আকন বলেন, ইসমাইলকে দেখে আমাদের খুব খারাপ লাগে। ও ভিক্ষা না করে নিজের এক পায়ে ভর দিয়ে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে। সমাজের বিত্তবানসহ সরকারের কাছে অনুরোধ জানাই ওকে যেন একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়া হয়। অপর বাসিন্দা তোফাজ্জেল হোসেন বলেন, ইসমাইলের জীবনটা আসলেই অনেক কষ্টদায়ক। পা …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন আগামীকাল 

ববি প্রতিনিধিঃ ‎বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামীকাল বৃহস্পতিবার (৯ই এপ্রিল) অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‎ ‎মঙ্গলবার (৬ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো.রাহাত হোসেন ফয়সাল, নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড.আব্দুল আলিম বাছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন , ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো:জাহিদ হোসেন ও সহ-সভাপতি নাজমুজ সাকিব এর …

আরো পড়ুন

লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলি ম্যাগাজিন সুসাহিত্যক মেজর হাফিজ সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ “পাঠক যারা লেখক তারা” এ শ্লোগানের ধারক বাহক বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি # সুসাহিত্যিক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা এবং ম্যাগাজিনটির দক্ষ সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দিন কে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করেছে লালমোহনের সাংবাদিক সমাজ । লালমোহন প্রেসক্লাবে, পবিত্র ঈদুল ফেতরের দ্বিতীয় দিন ২২ মার্চ ২০২৬ সন্ধ্যায় মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও …

আরো পড়ুন

হিজলায় অবৈধভাবে জেলে কার্ডের চাল মজুদ, গোডাউনে তালা দিল প্রসাশন।

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে গত দুইদিন যাবৎ জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলে কার্ডের চাল বিতরণ চলছে। দরিদ্র জেলে জনগোষ্ঠীর চালের লোভ সামলাতে পারেননি হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার ও ইউপি সদস্য খোকন মুন্সি। জানা যায় গত সোমবার সকাল থেকে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ জেলেদের ৮০ কেজি চাল বিতরণ করেন ।এ চাল …

আরো পড়ুন