ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বাড়ি বাড়ি গিয়ে বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে প্রতারণার মামলা করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী আজকের পত্রিকাকে …
আরো পড়ুনবরিশাল বিভাগ
রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত …
আরো পড়ুনবরিশালের বর্জ্য থেকে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে ফিনল্যান্ডের প্রকৌশল ও বায়োটেকনোলজিভিত্তিক প্রতিষ্ঠান আর্সিপ্লাগ ওআইয়ের (Arciplug Oy) সঙ্গে যৌথ আলোচনা সভা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নগরীর বর্জ্য কার্যকর উপায়ে পুনর্ব্যবহার এবং তা থেকে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের শহীদ মিনার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। …
আরো পড়ুনবরিশালে পৃথক অভিযানে ৬৪৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীতে পৃথক অভিযানে ৬৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এর মধ্যে মহানগর পুলিশের নিয়মিত অভিযানে ১৯৭ পিস ইয়াবাসহ চারজন এবং কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে বিএমপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএমপির …
আরো পড়ুন১১ বছর পর যুবদল নেতা আলামিন হত্যা মামলার প্রধান আসামি মঞ্জু গ্রেপ্তার
হিজলা প্রতিনিধিঃ বরিশালের কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের যুবদল নেতা আলামিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মঞ্জুকে দীর্ঘ ১১ বছর পর গ্রেপ্তার করেছে কাজিরহাট থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের খবরে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দ্রুত বিচার …
আরো পড়ুনবানারীপাড়ায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু
শফিকুল ইসলাম, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন—পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া ও সলিয়াবাকপুর গ্রামের আঃ মজিদ মোল্লার ছেলে মোঃ জামাল হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের …
আরো পড়ুনঅজ্ঞান পার্টির কবলে পড়া অটোচালককে নতুন জীবন দিলেন মেডিকেল পুলিশ
নিজস্ব প্রতিবেদক: যাত্রী সেজে অটোরিকশায় উঠেছিল চক্রটি। সুযোগ বুঝে আখের রসের সঙ্গে খাইয়ে দেওয়া হয় বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য। মুহূর্তেই ঢলে পড়েন চালক। সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে অটোরিকশাটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। মৃত্যুর মুখে ঢলে পড়া সেই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পাশে ছিলেন না কোনো স্বজন। তবে অভিভাবকহীন সেই তরুণের পাশে দেবদূতের মতো দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত …
আরো পড়ুনবরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ …
আরো পড়ুনএমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত
উজিরপুর প্রতিনিধি : বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেছেন পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্যর গুঠিয়াস্থ নিজ বাসভবনে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির …
আরো পড়ুনশারদীয় দুর্গোৎসব: আজ মহানবমী
কমল সেনগুপ্ত : “এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না,আমায় বলে বলবে লোকে মন্দ,আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না”। এ যেন বাংগালী ঘরের বিবাহিত মেয়ের স্বজনের চিরায়ত আকুতি। দুর্গার আরেক নাম উমা। গানটির মূল রচয়িতা হলেন দ্বিজ রামপ্রসাদ সেন। এতে মা দুর্গার বিদায় নিয়ে রামপ্রসাদের মানসিক কষ্ট ও উমাকে শ্বশুর বাড়ীতে ফিরিয়ে না দেয়ার আকুতি প্রকাশ …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।