বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বরিশাল বিভাগ

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘নজরুল বর্ষ’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ-২০২৬’। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও …

আরো পড়ুন

বরিশালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সভা নিজস্ব প্রতিবেদক শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এদিন রাজধানীতে …

আরো পড়ুন

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে প্রশাসন ও কোস্ট গার্ড। এ সময় সংশ্লিষ্টদের মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা থেকে বরিশাল সদর উপজেলার জুনাহার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল …

আরো পড়ুন

৩ বছর ধরে ব্যাংকে আটকা জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা, থমকে গেছে উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পরিষদের গচ্ছিত ১০ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা প্রায় তিন বছর ধরে আটকে আছে ন্যাশনাল ব্যাংক পিএলসির বরিশাল শাখায়। বারবার লিখিতভাবে অর্থ ফেরত চাওয়া, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া এবং শেষ পর্যন্ত আইনি নোটিশ পাঠানোর পরও টাকা ফেরত দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের পক্ষ থেকে অর্থ ফেরত না দেওয়ার কারণ হিসেবে দেখানো হচ্ছে ‘তারল্য সংকট’। …

আরো পড়ুন

আদালত ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা: কর্মস্থলে লাঞ্ছনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলার বেলকনি থেকে পড়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার মো. নাজমুল হক (৩২) নিহত হয়েছেন। নিহতের পরিবার দাবি করেছে, কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানসিক নির্যাতন ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার পুলিশ জানায়, আদালতের ১০ তলা ভবন থেকে লাফ দিয়ে ক্যাশিয়ার নাজমুল হকের মৃত্যু হয়। নিহতের বাবা মো. …

আরো পড়ুন

হিজলায় মা ইলিশ রক্ষায় কঠোর অভিযানের লক্ষ্যে টাস্কফোর্সের সভা

হিজলা প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৮-২৯) অক্টোবর ২২ দিন “মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধকালীন সময়ে আইন বাস্তবায়নের লক্ষ্যে” বরিশালের হিজলা উপজেলায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর),সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার । সভায় …

আরো পড়ুন

শিক্ষক দিবসে শিক্ষকের কথাইবা কে বলবে?

খান বাশার।। হাজারো দিবস যে শিক্ষকদের দিয়ে পালন করানো হয়, আজ সেই শিক্ষকদের জন্যই নেই কোনো বিদ্যালয়ভিত্তিক আয়োজন। নেই প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্যোগ। নেই বিদ্যালয় পর্যায়ে শিক্ষক দিবস পালনের প্রজ্ঞাপন, নেই কোনো বরাদ্দ। তাহলে শিক্ষক দিবসে শিক্ষকের কথাইবা কে বলবে? আমার ২১ বছরের পদোন্নতিবিহীন শিক্ষকতা জীবন। তারও আগে বাবার শিক্ষকতা জীবনকে খুব কাছ থেকে দেখেছি। শুধু দেখিনি—অনুভব করেছি …

আরো পড়ুন

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর ) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ।প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. …

আরো পড়ুন

কলাপাড়ায় নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টার হলরুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই ৩৩ জন নবনিয়োগ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে …

আরো পড়ুন

কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ …

আরো পড়ুন