বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

বরিশাল বিভাগ

৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর চকবাজার উলফৎ প্লাজায় অবস্থিত এমটি সু কালেকশনের বিরুদ্ধে কয়েকগুণ বেশি দামে নিম্নমানের জুতা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা এক জোড়া জুতা মাত্র পাঁচ দিন ব্যবহারের পর নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা মো. তাজবিদ। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেছেন তিনি। …

আরো পড়ুন

নেছারাবাদে আগুনে পুড়ে ছাই ২৩ দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষতি

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর এবং একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। ‎ ‎​রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত …

আরো পড়ুন

ডালবুগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থানীয় …

আরো পড়ুন

বরিশাল নদী ফায়ার স্টেশনের ড্রাইভার ও ডুবুরীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিবেদক : মানুষের জীবন ও সম্পদ রক্ষায় যাদের নিরলস কাজ করার কথা, তাঁদের বিরুদ্ধেই উঠেছে সরকারি সম্পদ আত্মসাৎ, যন্ত্রাংশ চুরি ও বিক্রি, জ্বালানি তেল অপব্যবহার, মাদক সংগ্রহ ও সেবন, নিয়োগ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ। বরিশাল নদী ফায়ার স্টেশনের মাস্টার ড্রাইভার ইমরান হোসেন ও ডুবুরি রাব্বি শেখের বিরুদ্ধে এমন ২০টি গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয় …

আরো পড়ুন

আমতলীতে নাগরিক অধিকার ও জনবান্ধব বাজেট নিয়ে সংলাপ অনুষ্ঠিত

বরগুনার আমতলীতে সরকারি সেবায় নাগরিকের অধিকার নিশ্চিতকরণ, জনবান্ধব বাজেট প্রণয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় এ সংলাপের আয়োজন করে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)। জিএফএ কনসালটিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উই …

আরো পড়ুন

নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার তিনটি উপজেলায় নদীভাঙন, জলাবদ্ধতা ও বর্জ্য অব্যবস্থাপনার মতো জলবায়ু ও পরিবেশগত সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। ১৫ নভেম্বর রোববার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিশার সঙ্গে এক মতবিনিময় সভায় এই দাবি তোলা হয়। সভা শেষে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের আওতায় …

আরো পড়ুন

সিডরের ১৯ বছরেও নিরাপদ আশ্রয় নেই কলাপাড়ায়, বেড়িবাঁধের বাইরে ঝুঁকিতে ৭ হাজার পরিবার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: একটি রাত, একটি ভয়াল ঘূর্ণিঝড়। মুহূর্তেই বদলে গিয়েছিল উপকূলের হাজারো মানুষের জীবন। স্বজন হারানোর বেদনা, বসতভিটা হারানোর কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যৎ—সুপার সাইক্লোন সিডরের ১৯ বছর পরও এসব ক্ষত বয়ে বেড়াচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ার উপকূলবাসী। ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে সরকারি হিসাবে কলাপাড়ায় প্রাণ হারান ৯৪ জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা ১০৪। নিখোঁজ রয়েছেন …

আরো পড়ুন

কাউখালীতে ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব তিথি ও রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। এ বছর উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। ‎ ‎​উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে আশ্রম …

আরো পড়ুন

বরিশালে ৪২ জন তরুণ-তরুণীদের ‎জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ ‎বরিশালে ৪২জন তরুণ-তরুণীদের নিয়ে ‎জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ‎ ‎রবিবার ১৫ই নভেম্বর নগরীর বিভাগীয় জাদুঘর সেমিনার হলে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন করা হয়। ‎ ‎নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে …

আরো পড়ুন

মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত

নুর উল্লাহ আরিফ,  চরফ্যাশন : রসালো ফল তরমুজ উৎপাদনে দেশজোড়া খ্যাতি  দ্বীপের রাণী ভোলার চরফ্যাশনের। এখানকার মাটি তরমুজ উৎপাদনের উপযোগী হওয়ায় মৌসুমে দেশের প্রতিটি জেলা উপজেলার চেয়ে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয়। মৌসুমী তরমুজ উৎপাদনের মত আগাম তরমুজ চাষেও ঝুঁকে পড়েছেন স্থানীয় চাষীরা। মালচিং পদ্ধতিতে খরস্রোতা তেতুলিয়া নদীর তীরের বালুমাটিতে তরমুজ চাষ  করে এখানকার কৃষিতে নতুন মাত্রা যোগ করেছেন তারা। …

আরো পড়ুন