শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বরিশাল

চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এর ‘চোখে’ ধরা পড়ল R15-M, বরিশাল থেকে দুই যুবক গ্রেপ্তার

রিয়াজ ফরাজী: চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছিল চোরচক্র। কিন্তু শেষ রক্ষা হলো না। মোটরসাইকেলে থাকা GPS ট্র্যাকিং সিস্টেমই শেষ পর্যন্ত তাদের অবস্থান শনাক্ত করে দিল। প্রযুক্তির সহায়তায় ভোলার বোরহানউদ্দিন থেকে চুরি হওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া এলাকার মো. আলমগীরের ছেলে শাকিল হোসেন …

আরো পড়ুন

নেছারাবাদে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ: সংকটে জীববৈচিত্র্য ও মৎস্যজীবীরা

ফরিদ আহমেদ, নেছারাবাদ সংবাদদাতা : ‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীসহ এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সুস্বাদু দেশীয় প্রজাতির মাছ। এক সময়ের প্রাচুর্যময় নদী-নালার এই অঞ্চলে এখন দেশি মাছের দেখা মেলা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় হাটবাজারগুলোতে চাষের মাছে সয়লাব, আর আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে দু-একটি প্রজাতির প্রাকৃতিক মাছ। ফলে ঐতিহ্যবাহী মৎস্য শিকারের ওপর নির্ভর করে বেঁচে …

আরো পড়ুন

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’ এর মোড়ক উন্মোচন

মেহেরাব হোসেন রিফাত : দীর্ঘ কয়েকবছর পর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বার্ষিক সাময়িকী অনুরণন এর মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর সাময়িকীটি প্রকাশের মধ্য দিয়ে কলেজের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলায় শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরণন এর মোড়ক …

আরো পড়ুন

কাউখালী থানা পরিদর্শন করলেন ডিআইজি মো: জুলফিক্কার আলী হায়দার

এস. এম. ইব্রাহীম, কাউখালী   বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিক্কার আলী হায়দার ৪ সেপ্টেম্বর ২০২৬ কাউখালী থানা পরিদর্শন করেছেন। ডিআইজি থানায় পৌঁছালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁকে অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ …

আরো পড়ুন

হিজলায় সাত মামলার দুর্ধর্ষ আসামি ইয়াসিন গ্রেফতার

হিজলা প্রতিনিধিঃ  বরিশালের হিজলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার আসামি ইয়াসিন মাতুব্বর (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে। গতকাল ৫ সেপ্টেম্বর, শুক্রবার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বর পেশায় একজন বোট চালক । উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের অলিউদ্দিন মাতুব্বরের ছেলে । পুলিশ জানায়, দুর্ধর্ষ এই আসামি একতা বাজারে অবস্থান …

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জে জামায়াতের রুকনদের দিনব্যাপী শিক্ষা শিবির

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন …

আরো পড়ুন

বরিশালে কাব্যস ইংলিশ পয়েন্টের বর্ণাঢ্য ‘ইংলিশ কার্নিভাল’ অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধিঃ ‎ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন ও শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শেখার আগ্রহ বাড়াতে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কাব্যস ইংলিশ পয়েন্ট ইংলিশ কার্নিভাল’। ‎ ‎শনিবার ৫ই সেপ্টেম্বর নগরীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হয়। ‎ ‎উক্ত আয়োজনে ট্রাষ্ট ইউনিভার্সিটির ‎ ফারজানা শারমিন পিয়া অ্যাডমিশন এক্সিকিউটিভ, মো. জিয়াউল হক, ডেপুটি রেজিস্ট্রার ও হেড অব অ্যাডমিশন,ড. জি. এম. …

আরো পড়ুন

হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহীদ বাকিউল্লাহ স্মৃতি পাঠাগারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা …

আরো পড়ুন

মূলাদীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৪, মামলা দায়ের 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মূলাদী উপজেলায় দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলাদীর চর কমিশনার গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সেলিম (৫৩) বাদী হয়ে একই এলাকার হোসেন ফরাজীসহ ছয়জন নামীয় এবং অজ্ঞাত পরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মূলাদী …

আরো পড়ুন

র‍্যাব-৮ এর অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালে পর্নোগ্রাফি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। একই অভিযানে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বানারীপাড়া থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রায়হানকেও গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় …

আরো পড়ুন