নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়–ইনসাফের বার্তা পৌঁছে দিতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাতে হবে। তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উজিরপুর উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচির অংশ …
আরো পড়ুনবরিশাল
হিজলায় গলায় ফাঁস দিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যা
হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে পাঁচ সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার ৯ সেপ্টেম্বর, সকাল দশটার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আবুপুর গ্রামের আনোয়ার মিস্ত্রীর স্ত্রী নার্গিস বেগম (৪৫)। ৪ ছেলে,১ মেয়ে সন্তানের জননী। স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে কলহ হওয়ায় তিনি কিছুদিন ধরে হতাশায় ছিলেন …
আরো পড়ুনহিজলায় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ইমন সরদার (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে হিজলা থানা পুলিশ। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন সরদার গুয়াবাড়িয়া ইউনিয়নের মোশাররফ সরদারের ছেলে । মোশাররফ সরদার ও একাধিক মাদক মামলার আসামি । অভিযানের সময় ইমন সরদারকে ইয়াবাসহ আটক …
আরো পড়ুনগৌরনদীতে জামায়াত নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলার প্রবীন রুকন ও নলচিড়া ইউনিয়নের সাবেক আমীর হাফেজ আমিরুল ইসলাম বাবুল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন কিডনী জনিত অসুস্থতায় ভুগতেছিলেন। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে , ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী …
আরো পড়ুনবরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শন করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) তিনি বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজে যান। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফোরকান মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন …
আরো পড়ুনমতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বরিশালে জাতিসংঘের কর্মশালা
নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বরিশালে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এবং আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে “বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা: সমসাময়িক প্রতিবন্ধকতা এবং সাংবাদিক ও অন্যান্যদের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। অনলাইনে যুক্ত হতে …
আরো পড়ুনবরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করলেন সিটি প্রশাসক
নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর, সোমবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বৃক্ষরোপণকালে বিসিসি প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ফরিদা সুলতানা, উপজেলা পরিষদের …
আরো পড়ুনদৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক : দৈনিক কালবেলার সাবেক বরিশাল ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর আজকের এই দিনে রাত ৯টা ৫০ মিনিটে নগরীর সদর রোডের হাবিব ভবনে বরিশাল ব্যুরো অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র ৩৮ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়া আরিফিন তুষার মৃত্যুকালে …
আরো পড়ুনবরিশাল আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’র আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি: বরিশাল আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’র আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন। “শব্দে জাগুক সুজন, সাহিত্যে আলোকিত হোক মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আলেকান্দা সরকারি কলেজে সাহিত্য বিষয়ক প্রকাশনা ‘সাহিত্য পাতা’-এর আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ই সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজের ২০৪ নম্বর কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব …
আরো পড়ুনসরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত
ফজলে রাব্বি : শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা, দক্ষতা উন্নয়ন এবং সঠিক ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশালে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— সঠিক পরিকল্পনা, দক্ষতা ও দিকনির্দেশনাই তৈরি করে সফল …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।