মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বরিশাল

বানারীপাড়ায় অপমান সহ্য করতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহনন

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপমান সহ্য করতে না পেরে আল নাহিয়ান নাহিদ (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পৌরসভার মাদ্রাসা রোডের লুৎফা ভিলার ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে নাহিদ এশা ও তারাবির নামাজের সময় একই এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া নিহালের ছেলে …

আরো পড়ুন

উপকূলীয় ট্যুরিজমে নতুন দিগন্ত: বরিশালে চন্দ্রদ্বীপ রিভার ক্রুজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : উপকূলীয় পর্যটনের বিকাশে বরিশালে যাত্রা শুরু করেছে বিলাসবহুল ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’। বৃহস্পতিবার (৫ মার্চ ) সকালে বরিশাল নগরীর ৩০ গোডাউন সংলগ্ন জেটি ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ রিভার ক্রুজের উদ্বোধন করা হয়। ক্রুজটির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের …

আরো পড়ুন

বরিশালে অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের  যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ

বরিশাল প্রতিনিধিঃ  বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়েছে। ভোর ৪টা থেকে বিকেল পর্যন্ত হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি সংলগ্ন মেঘনা নদীতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড বেইস ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা অংশ নেন। গোপন …

আরো পড়ুন

টিসিবি পণ্য কিনতে মানুষের ভিড়: নিম্নমানের পণ্য দেয়ার অভিযোগ

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদকঃ  নারী পুরষের দীর্ঘলাইন প্রায় প্রতিটি টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রে। দোকানঘর ও ভ্রাম্যমান ট্রাকের সামনে পিছনে মানুষের পণ্য কেনার প্রতিযোগিতা ক্রমশ দীর্ঘ  হচ্ছে। আর এ সুযোগে অত্যন্ত নিম্নমানের পণ্য ধরিয়ে দিচ্ছে টিসিবি বা ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ নামের বাণিজ্য মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানটি। গত জানুয়ারী থেকেই চলছে চাল ও ডাল নিয়ে কারসাজি। মার্চে যুক্ত হয়েছে খেজুর ও চিনি। গত …

আরো পড়ুন

 মেয়েদের অশ্লীল ছবি-ভিডিও ধারনের অভিযোগ ববি শিক্ষার্থীর বিরুদ্ধে- শাস্তি দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তূর্য্য প্রিনাম বাড়ৈর বিরুদ্ধে অনুমতি ছাড়া নারী শিক্ষার্থীদের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে মানহানি ও হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বরাবর সাধারণ শিক্ষার্থী ও সনাতন ধর্মালম্বী ছাত্রীরা পৃথক পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছে ঐ শিক্ষার্থী শাস্তির দাবি জানিয়ে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রসায়ন বিভাগের ২০১৯-২০ স্নাতক …

আরো পড়ুন

কাজিরহাটে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

​মোঃ তামিম হোসেন সজিব  কাজিরহাট থানা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান । মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৫টায় স্থানীয় মিলনায়তনে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী …

আরো পড়ুন

বরিশালে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাকের ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক : বরিশালে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাকের ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির এন্টারপ্রেনিয়ার্স ডেভেলপমেন্ট ইউনিটের সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় যুবক-যুবতী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিমান …

আরো পড়ুন

বরিশাল বারের সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন, একজনের নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবী জামিন পেয়েছেন। তবে ১২ নম্বর আসামি অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও দ্রুত বিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন। জামিনপ্রাপ্ত অপর …

আরো পড়ুন

ঈদে হয়রানি ও দুর্ঘটনায় ‘জিরো টলারেন্স’: বরিশালে ডিসির কড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদক বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেছেন, “ঈদের আনন্দ যেন কোনোভাবেই ম্লান না হয়—সড়কপথের নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সড়ক ও নৌপথে যাত্রীদের ইদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা …

আরো পড়ুন

মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক জাটকা নিধন প্রতিরোধ অভিযানে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, যৌথ অভিযানে জেলা মৎস্য অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, নৌ-পুলিশের পুলিশ সুপার এসএম নাজমুল হক, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ …

আরো পড়ুন