সোমবার, মে ৪, ২০২৬

পটুয়াখালী

৭৮ লাখ টাকার নতুন সড়ক, হাতের খোঁচায় উঠে আসছে কার্পেটিং

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রায় ৭৮ লাখ টাকার একটি সড়ক সংস্কার প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই নতুন কার্পেটিং হাতের স্পর্শেই উঠে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়, বাহেরচর বাজার থেকে নেতা বাজার হয়ে নাদু প্যাদা বাড়ি পর্যন্ত ৩ দশমিক ৫১ কিলোমিটার সড়কের সংস্কারকাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি …

আরো পড়ুন

কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু , কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা, জৈব সার, উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের পায়রা হল রুমে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। …

আরো পড়ুন

কলাপাড়ায় ৩৬০ ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩৬০ জন কিশোরী ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়। নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া)-এর সহায়তায় ‘নিরাপদ জীবন জীবিকা’ প্রকল্পের আওতায় এই …

আরো পড়ুন

ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় ফার্মেসি হল বন্ধ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,   কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় এক ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় প্রগতি মেডিকেল হল নামের একটি ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে  কেমিষ্ট এন্ড ড্রাগ এ্যাসোশিয়েশনের কর্তারা। শুক্রবার সকাল থেকে সমিতির নেতাদের আল্টিমেটামের কবলে পরে ফার্মেসিটি বন্ধ রাখা হয়। তবে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে  নিন্দার ঝড় ওঠে। ফলে নেট দুনিয়াজুড়ে তীব্র নিন্দা ও …

আরো পড়ুন

কলাপাড়ায় শিক্ষকের প্রহারে ক্লাসেই অচেতন অষ্টম শ্রেনীর ছাত্রী, হাসপাতালে ভর্তি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু , কলাপাড়া  : পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকের বেদম প্রহরে ক্লাসেই অচেতন হয়ে পড়েছে অষ্টম শ্রেণির ছাত্রী রুমানা আক্তার। বৃহস্পতিবার দুপুরে পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানকালে এমন ঘটনা ঘটে। ক্লাসের পড়া লিখতে না পাড়ায় তাকে এলোপাতাড়ি মাথায় চড় মেরে আহত করেন ব্যবসা ও শিক্ষা বিভাগের শিক্ষক অর্পন হালদার অভিযোগ অভিযোগ ভুক্তভোগীর। এমনকি প্রহারের ঘটনায় শিক্ষার্থী রুমানা অসুস্থ …

আরো পড়ুন

বাউফলবাসীর প্রাণের দাবি ‘বগা সেতু’ বাস্তবায়নে অগ্রগতি—মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক ড. মাসুদ এমপির

মোঃ আল-আমিন, বাউফল পটুয়াখালীঃ বাউফলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বগা সেতু বাস্তবায়নের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বগা সেতুর গুরুত্ব, স্থানীয় জনগণের দীর্ঘদিনের …

আরো পড়ুন

কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এলো ৪০ কেজির অলিভ রিডলি মা কচ্ছপ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। উপকূল পরিবেশ রক্ষা …

আরো পড়ুন

কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বাংলাদেশ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০ জন পরীক্ষার্থীর মাঝে কলম, ডায়রি ও কোট ফাইল বিতরণ করা হয়। অনুষ্ঠানে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা মো. ফারুকের সভাপতিত্বে …

আরো পড়ুন

পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন সি এন্ড বিষয় বাজার থেকে পশ্চিম দিকে গুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজের মান এমন নিম্ন পর্যায়ের যে আগামী এক থেকে দুইটি বর্ষা মৌসুম পার হওয়ার আগেই সড়কটি পুনরায় চলাচলের অযোগ্য হয়ে পড়তে পারে। বর্তমানে নিয়ম অনুযায়ী কাজ না করে ঠিকাদারি …

আরো পড়ুন

কুয়াকাটা সৈকতে আগুনে ক্ষতিগ্রস্ত জেলেদের পাশে ‘ডু ফর সামথিং’ ফাউন্ডেশন

মাহতাব হাওলাদার, মহিপুরঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সর্বস্ব হারানো তিন জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘ডু ফর সামথিং’ প্রায় এক মাসের প্রচেষ্টার পর শনিবার (১১ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন একটি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও মেশিন হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১১ মার্চ তারাবির নামাজের সময় কুয়াকাটার ঝাউবন এলাকায় মুহিব্বুল্লাহ মাঝি ও …

আরো পড়ুন