ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি: আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ সদস্য এএসআই মো. জিকুর উল্লাহ । মুমূর্ষু ও অসুস্থ একটি শিশুর জরুরি চিকিৎসায় তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করে স্থানীয়দের ভালোবাসা ও সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে আনুমানিক ১টা ১০ মিনিটে একটি অসুস্থ শিশুকে নিয়ে তার দাদী …
আরো পড়ুনপিরোজপুর
সাংবাদিকতায় নতুন চোখ: প্রশিক্ষণে অর্জিত ডায়েরি
ফরিদ আহমেদ, নেছারাবাদ: সংবাদের পেছনের গল্প খোঁজার কৌতূহল এবং সমাজের অসংগতি তুলে ধরার তাড়না থেকেই সাংবাদিকতায় আসা। তবে শুধু ইচ্ছা বা আবেগ যে পেশাদার সাংবাদিকতার জন্য যথেষ্ট নয়, তা হাড়েনাতে টের পেয়েছি সাংবাদিকতা প্রশিক্ষণ নিতে গিয়ে। বরিশাল মিডিয়া করপোরেশন (BMC) পরিচালিত সাংবাদিক প্রশিক্ষণ কোর্সটি আমার জন্য কেবল সংবাদের ব্যাকরণ শেখার পথ নয়; বরং তা সংবাদের দৃষ্টিভঙ্গি (News Sense) অর্জনের এক …
আরো পড়ুনজনতার দ্বারে প্রশাসন, পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি
জাকির ফরাজী: পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বুধবার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের অভিযোগ, আবেদন ও নানা সমস্যার কথা সরাসরি শুনেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। গণশুনানিতে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে নাগরিকরা তাদের সমস্যা ও অভিযোগ …
আরো পড়ুনপিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনাকে ঘিরে গোপন তৎপরতার অভিযোগ, তদন্তে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
জাকির ফরাজীঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরিতে কথিত গোপন তৎপরতার সঙ্গে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা অনুসন্ধানে তিন সদস্যের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও …
আরো পড়ুনপিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি আতিকুর রহমানকে রাজশাহীতে র্যাব ৮ কর্তৃক গ্রেপ্তার
জাকির ফরাজীঃ পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুরে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫ লাখ ২৬ হাজার টাকা লুটের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮ বরিশাল ও র্যাব-৫ রাজশাহীর একটি যৌথ দল। গ্রেপ্তার রায়হান ওরফে …
আরো পড়ুননদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথাগোঁজার ঠাঁই দেও বাবা’
ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : কালীগঙ্গা নদীর করাল গ্রাসে মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেছে বসতভিটা ও এক চিলতে আবাদি জমি। ভিটামাটি হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে ষাটোর্ধ্ব রোমিলা বেগমের। সর্বস্বান্ত অসহায় এই বৃদ্ধার একটিই আকুতি—‘নদী তো আমার সগ্গোল কাইড়া নিল, এখন মোরে একটু মাথাগোঁজার ঠাঁই দেও বাবা।’ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠী — কলাখালী খেয়াঘাটের বাসিন্দা মৃত …
আরো পড়ুনসাংবাদিকতায় নতুন চোখ: প্রশিক্ষণে অর্জিত ডায়েরি
ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর) : সংবাদের পেছনের গল্প খোঁজার কৌতূহল এবং সমাজের অসংগতি তুলে ধরার তাড়না থেকেই সাংবাদিকতায় আসা। তবে শুধু ইচ্ছা বা আবেগ যে পেশাদার সাংবাদিকতার জন্য যথেষ্ট নয়, তা বাস্তবে টের পেয়েছি সাংবাদিকতা প্রশিক্ষণ নিতে গিয়ে। বরিশাল মিডিয়া করপোরেশন (BMC) পরিচালিত সাংবাদিক প্রশিক্ষণ কোর্সটি আমার জন্য কেবল সংবাদের ব্যাকরণ শেখার পথ নয়; বরং তা সংবাদের দৃষ্টিভঙ্গি (News …
আরো পড়ুনপিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
জাকির ফরাজী, পিরোজপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ অডিটোরিয়ামের ওমান ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। সরকারি সোহরাওয়ার্দী …
আরো পড়ুনকাউখালীতে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুরের কাউখালী উপজেলায় মাকে হত্যার অভিযোগে সুজন বালা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মৃত সুনীল বালার স্ত্রী কানন বালা (৬৫) ও তার ছেলে সুজন বালার মধ্যে …
আরো পড়ুনডেঙ্গুর ‘হটস্পট’ পিরোজপুর! ৮ মাসে আক্রান্ত ১,৩৮১, থামছে না প্রকোপ
জাকির ফরাজীঃপিরোজপুরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের গত আট মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।