শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

পিরোজপুর

কাউখালীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

এস. এম. ইব্রাহীম, কাউখালী : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে পিরোজপুরের কাউখালী উপজেলায় সতর্ক অবস্থান আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলার ওপর দিয়ে যাওয়া বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু এবং আমরাজুড়ী ফেরীঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসন, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে পাহারা বসিয়েছেন। ‎​এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার …

আরো পড়ুন

আকভানের প্রভাবে পিরোজপুরে ঝড়-বৃষ্টির শঙ্কা, বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ নদীতীরের মানুষের

জাকির ফরাজী: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে পিরোজপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলাজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করায় নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বৃষ্টি ও দমকা হাওয়ায় নদীর পানি বাড়লে বাঁধ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন কয়েক হাজার মানুষ। ‎ ‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) …

আরো পড়ুন

মঠবাড়িয়ায় বাসে বোমা হামলায় বাবুগঞ্জের হেলপার সিয়াম নিহত

বাবুগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে সিয়াম হাওলাদার (২৭) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। নিহত সিয়াম পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ …

আরো পড়ুন

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের পাশে প্রতিমন্ত্রী; পেল টিন, চাল ও নগদ অর্থ

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ছাঁইচাপা আগুনের তাপ আর নিঃস্বতার দীর্ঘশ্বাস যখন পিরোজপুরের নেছারাবাদের বটতলা-রুদ্রপুর বাজারের আকাশ ভারী করে তুলেছিল, ঠিক তখনই মানবতার উষ্ণ পরশ হয়ে পাশে এসে দাঁড়াল রাষ্ট্র। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। এতে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা …

আরো পড়ুন

চিকিৎসক সংকটে পিরোজপুরের সরকারি হাসপাতাল, শূন্য ১৭১ পদ

‎জাকির ফরাজীঃ চিকিৎসক সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা আর অবকাঠামোগত সীমাবদ্ধতায় ধুঁকছে পিরোজপুরের সরকারি হাসপাতালগুলো। জেলার সাতটি সরকারি হাসপাতালে অনুমোদিত ২৮১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১১০ জন। শূন্য পড়ে আছে ১৭১টি পদ। পাশাপাশি অধিকাংশ হাসপাতালের প্যাথলজি বিভাগে নেই রোগ নির্ণয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি। কোথাও এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম যন্ত্র অকেজো, আবার কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অস্ত্রোপচার। এতে …

আরো পড়ুন

নেছারাবাদে আগুনে পুড়ে ছাই ২৩ দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষতি

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর এবং একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। ‎ ‎​রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত …

আরো পড়ুন

কাউখালীতে ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব তিথি ও রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। এ বছর উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। ‎ ‎​উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে আশ্রম …

আরো পড়ুন

সন্তান কেড়ে নিয়েছিল সিডর, ১৯ বছর পরও জলোচ্ছ্বাসের আতঙ্কে হনুফা

‎‎জাকির ফরাজী, পিরোজপুর: ২০০৭ সালের ১৫ নভেম্বর। ভয়াল ঘূর্ণিঝড় সিডরের সেই রাতে প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে গাছে আশ্রয় নিয়েছিলেন পিরোজপুরের হনুফা বেগম। কিন্তু চোখের সামনেই জলোচ্ছ্বাসের পানিতে হারিয়ে যায় তাঁর ১২ বছরের ছেলে রাব্বি। চারদিকে তখন বাঁচার আকুতি আর মৃত্যুর বিভীষিকা। সন্তানকে হারিয়ে দিশেহারা হনুফা সাহায্যের জন্য চিৎকার করলেও নিজের জীবন বাঁচাতে ব্যস্ত মানুষের কাছে পৌঁছায়নি তাঁর আর্তনাদ। ‎ …

আরো পড়ুন

নেছারাবাদে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি: সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর ওস্তাজুল ক্বোররা মরহুম হাফেজ ক্বারী মো. সাঈদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎ ‎বাদ আছর থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় এ …

আরো পড়ুন

হাসপাতালের বেডে অসুস্থ ‘সলেমান’, সুস্থ হয়ে কাজে ফিরতে চান 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন পাঁচ নং শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের পাঁচ নং ওয়ার্ড নিবাসী মৃত রুস্তম আলী খানের ছেলে মোঃ সলেমান খান দীর্ঘ প্রায় এক মাসের অধিক সময় ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। তার পায়ে অস্ত্র পাচারের জন্য বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, সলেমান একজন দিনমজুর। প্রায় এক মাস …

আরো পড়ুন