সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শিক্ষা

পাঠ্য বইয়ে মেজর এম এ জলিলের রচনাবলী ও জীবনী অন্তর্ভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় বাংলাদেশি সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি …

আরো পড়ুন

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ভোররাতে পেট্রল ঢেলে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ও জোনাল কার্যালয়ে এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মসজিদ গেটের সামনে পৃথক এই দুটি ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় …

আরো পড়ুন

দারিদ্র্য হার মানাতে পারেনি মেধাকে, তিথির পাশে বরিশাল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও মেধার স্বাক্ষর রেখেছে আগৈলঝাড়ার তিথি বিশ্বাস। পরিবারের আর্থিক অসচ্ছলতা তাঁর উচ্চশিক্ষার পথে অনিশ্চয়তা তৈরি করলেও পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। তিথির পড়াশোনা অব্যাহত রাখতে উচ্চশিক্ষা সহায়তা হিসেবে তাঁকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিথি বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল …

আরো পড়ুন

এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল হলে চলবে না; জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। শুধু তথ্য নয়, জ্ঞান থাকতে হবে, …

আরো পড়ুন

পুরনো বান্ধবীদের মিলনমেলায় মুখর বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : শ্রেণিকক্ষের সেই চেনা বারান্দা, খেলার মাঠ আর বিদ্যালয়ের আঙিনা। সময়ের ব্যবধানে কেউ হয়েছেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ কিংবা সফল উদ্যোক্তা। জীবনের প্রয়োজনে ছড়িয়ে পড়েছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। কিন্তু প্রিয় বিদ্যাপীঠের প্রতি টান কমেনি একটুও। তাই শতবর্ষের উৎসবে স্মৃতির টানে আবারও এক হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী। বয়স, পেশা আর সামাজিক পরিচয়ের ব্যবধান ভুলে সবাই ফিরে …

আরো পড়ুন

এম. এ. রহিম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ‘পজিটিভ প্যারেন্টিং’এন্ড ইমোশনাল বন্ডিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খান আব্বাস: শিশুদের মানসিক বিকাশ, ইতিবাচক লালন-পালন (Positive Parenting) এবং অভিভাবক-সন্তানের আবেগের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এম. এ. রহিম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং কিপডাটার কনসালটেন্ট জনাব …

আরো পড়ুন

হিজলায় কুরআনী নূর ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

হিজলা প্রতিনিধি : মানবিক সেবার মহান ব্রত নিয়ে বরিশালের হিজলায় কুরআনী নূর ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) স্থানীয় কাসেমুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসায় এ মানবিক …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় গ্রাউন্ডফ্লোরে কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ও “গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্স হলের সামনে এসময় বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলনের ওপরে তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। …

আরো পড়ুন

‘সিলেক্টেড কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক।। ২৪ অক্টোবর ২০২৬ রাজধানী ঢাকার পুরানা পল্টনে অবস্থিত দারুল হিকমার হলরুমে বিশিষ্ট গবেষক ও লেখক, দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারীর রচিত ‘সিলেক্টেড কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। জ্ঞান, মনন, সাহিত্য ও সমকালীন চিন্তাচর্চার এক তাৎপর্যপূর্ণ পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট, সম্পাদকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লেখকের নির্বাচিত চিন্তা, বিশ্লেষণ …

আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে নবীন বরণ ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল-৩ …

আরো পড়ুন