বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

বরিশাল বিভাগ

মুলাদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরন গ্রেফতার

ভূঁইয়া কামাল, মুলাদী:  বরিশাল জেলার মুলাদীতে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (হিরন)কে নিজ বাড়ি থেকে মুলাদী থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি মুলাদী পৌরসভা চরডিক্রি গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত সুলতানা আকনের পুত্র। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তরিকুল ইসলামের বিরুদ্ধে মুলাদী থানায় সন্ত্রাসবিরোধী আইন সংশোধিত-২০২৬-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় দায়ের …

আরো পড়ুন

কুয়াকাটায় চার শিশু নিখোঁজের পর উদ্ধার, জানা গেল বাড়ি না ফেরার কারণ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর চার স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুস্থ অবস্থায় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া শিশুরা হলো কুয়াকাটার ৬০ নম্বর লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয়, মুছা শেখ, শিফাত ও হুজাইফা। …

আরো পড়ুন

আকভানের প্রভাবে পিরোজপুরে ঝড়-বৃষ্টির শঙ্কা, বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ নদীতীরের মানুষের

জাকির ফরাজী: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে পিরোজপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলাজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করায় নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বৃষ্টি ও দমকা হাওয়ায় নদীর পানি বাড়লে বাঁধ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন কয়েক হাজার মানুষ। ‎ ‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) …

আরো পড়ুন

বরিশালে সিজেডএম’র ‘যাকাতভিত্তিক কর্মকৌশল’ বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় বরিশাল নগরীর (বিডিএস) মিলনায়তনে “দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক কর্মকৌশল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত সভাটি তাদের চলমান ১৫তম যাকাত ফেয়ারের একটি বিশেষ অংশ। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুর রব। সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও …

আরো পড়ুন

পাঠ্য বইয়ে মেজর এম এ জলিলের রচনাবলী ও জীবনী অন্তর্ভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় বাংলাদেশি সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি …

আরো পড়ুন

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো. আক্তারুজ্জামান, আগৈলঝাড়াঃ বরিশালের আগৈলঝাড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে খেশারী ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে খেশারী ডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। উপজেলা …

আরো পড়ুন

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ভোররাতে পেট্রল ঢেলে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ও জোনাল কার্যালয়ে এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মসজিদ গেটের সামনে পৃথক এই দুটি ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় …

আরো পড়ুন

মঠবাড়িয়ায় বাসে বোমা হামলায় বাবুগঞ্জের হেলপার সিয়াম নিহত

বাবুগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে সিয়াম হাওলাদার (২৭) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। নিহত সিয়াম পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ …

আরো পড়ুন

গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার, একটি এয়ারগান, ৩৩টি পিস্তল ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) …

আরো পড়ুন

বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : বরিশালে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে বাসায় ফেরেননি তিনি। বুধবার (১৮ নভেম্বর) আদালতেও অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের পর আদালত কর্তৃপক্ষ তার সন্ধানে খোঁজখবর শুরু করেছে। পাশাপাশি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ …

আরো পড়ুন