বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন স্পটে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চলছে মা ইলিশ শিকার। মৎস্য দপ্তরের অভিযান চালানোর প্রক্রিয়া ঢিলেঢালা হওয়ায় নদীতে মা ইলিশ নিধন থামছে না। বিশেষ করে নদীর ভাটির টান বা ‘ঘোন’ শুরু হলেই শত শত জেলে একসঙ্গে নৌকা নিয়ে নদীতে নেমে পড়ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা নদীতে মৎস্য বিভাগের একটিমাত্র স্পিডবোট টহলরত …
আরো পড়ুনবরিশাল
মুলাদীতে বিএনপি নেতা সাবু কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
ভূঁঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী সাহাবুদ্দিন সাবুর মৃতুতে রুহের মাগফিরাত কামনায় গতকাল ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় মুলাদী প্রেসক্লাব হল রুমে উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কাজী সাহাবুদ্দিন সাবু দীর্ঘ দিন ধরে ব্রেইন স্টোক করে অসুস্থ্য ছিলেন। তার রোগ মুক্তির কামনায় গতকাল ১৫জুলাই উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবকদল দোয়ার …
আরো পড়ুনজুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক হত্যা, প্রধান অভিযুক্ত ঢাকায় গ্রেপ্তার
জাকির ফরাজী: বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়া ও জাটকা ইলিশ নিধন থেকে বিরত থাকার কারণে পূর্ববিরোধের জেরে কৃষক শুক্কুর আলীকে (৪২) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে ঢাকার বাবুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের …
আরো পড়ুনবরিশালে কর্মসংস্থানের লক্ষ্যে অসহায়দের মাঝে জামায়াতের ছাগল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর)বিকালে আয়োজিত এ কর্মসূচিতে ৮টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ …
আরো পড়ুনমা ইলিশ রক্ষায় বাবুগঞ্জে অভিযান: ২ জেলের কারাদণ্ড
বাবুগঞ্জ প্রতিনিধি : জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীতে দিনভর জোরালো অভিযান চালানো হয়েছে। ১৫ অক্টোবর পরিচালিত এই বিশেষ অভিযানে ২ জন মৌসুমী ইলিশ শিকারীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী …
আরো পড়ুনশ্রেণিকক্ষের সংকট কমাতে তিন প্রতিষ্ঠানে নতুন ভবন, সংস্কার হচ্ছে চার স্কুল
ফাহিম ফিরোজ : বরিশাল মহানগরী ও সদর উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং চারটি বিদ্যালয়ের ভবন মেরামত ও সংস্কার করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সুবিধা বাড়ানো, শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা বিস্তারে এ …
আরো পড়ুনবরিশাল সিটি করপোরেশন পরিদর্শনে সেলিমা রহমান এমপি
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় তিনি বিসিসি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বরিশাল মহানগর বিএনপির …
আরো পড়ুনআমতলীতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মো. জুলফিকার আলী হায়দার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পূজার প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও উদ্বেগের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে …
আরো পড়ুনবরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল সরকারি বিদ্যালয় উচ্চ …
আরো পড়ুনসরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
ফজলে রাব্বি, বরিশাল : বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কলেজের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।