মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বরিশাল বিভাগ

৫৩ কোটি টাকার পানি প্রকল্পে সুফল নেই, মঠবাড়িয়ায় পানির জন্য হাহাকার

মঠবাড়িয়া প্রতিনিধি  পিরোজপুরের প্রথম শ্রেণির মঠবাড়িয়া পৌরসভায় ৫৩ কোটি  টাকা ব্যয়ে বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক বছর পরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। অনিয়মিত পানি সরবরাহ, বিভিন্ন স্থানে পাইপ ফেটে যাওয়া এবং দুর্গন্ধ ও কর্দমাক্ত পানি সরবরাহের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। এতে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির কাজের মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন …

আরো পড়ুন

আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেপ্তার

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজিসহ আট মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে নয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় গত রোববার (২৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর …

আরো পড়ুন

কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার  প্রস্তুতি সভা।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এবং ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রসাসন ও উপজেলা শিক্ষা অফিস কলাপাড়া আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে(পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি …

আরো পড়ুন

বোরহানউদ্দিনে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেশ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলার বোরহানউদিনে বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বোরহানউদ্দিন শাখা। সোমবার (২৪ আগষ্ট) সকালে বোরহানউদ্দিনের পশ্চিম বাজার বিএম কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বোরহানউদ্দিন’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ রাখাল চন্দ্র মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের …

আরো পড়ুন

‎বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিনিধি: বরিশালে ‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন” এই স্লোগানকে ধারণ করে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার ২৪শে আগস্ট নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‎ ‎উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত …

আরো পড়ুন

‎”পিরোজপুরে ৫৬৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ‎ভারপ্রাপ্তদের চাপে ব্যাহত পাঠদান, শূন্য সহকারী শিক্ষকের পদও ৫৬২”

‎জাকির ফরাজীঃ পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার ৯৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬৫টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় একদিকে যেমন স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত দায়িত্বের চাপে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। ‎ ‎পিরোজপুর পৌরসভার মধ্য পিরোজপুর …

আরো পড়ুন

পিরোজপুরে তিন শিক্ষা দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, জনবান্ধব সেবা নিশ্চিতের নির্দেশ

‎জাকির ফরাজীঃ পিরোজপুরে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। সোমবার (২৪ আগস্ট) তিনি এসব দপ্তর পরিদর্শন করেন। ‎ ‎পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা, অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবাগ্রহীতাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। ‎ ‎এ সময় তিনি অফিসকক্ষ, করিডোর, সিঁড়ি, আঙিনা ও …

আরো পড়ুন

আমতলীতে সড়ক দুর্ঘটনা রোধে বান্দ্রা মোড়ে সিগন্যাল লাইট স্থাপনের দাবি

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: সড়ক দূর্ঘটনা রোধে বান্দ্রা মোড়ে সিগন্যাল লাইট স্থাপনের দাবিতে আমতলী উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় আমতলী ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় সভায় প্রধান …

আরো পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের উদ্যোগে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হাসপাতালের কনসালটেশন জোনে এ উৎসবের আয়োজন করা হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মা ও শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গাইনি ও শিশু বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, পুষ্টি ও সুস্থ বিকাশের …

আরো পড়ুন

কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:  কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ক্লিন কলাপাড়া-গ্রীন কলাপাড়া স্লোগান নিয়ে সোমবার দুপুর পৌনে ১টায় উপজেলা পরিষদ  মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। পৌর শহরের বিভিন্ন বাসা বাড়ীর ময়লা  আবর্জনা বর্জ্য …

আরো পড়ুন